নারিকেল দ্বীপের জেলেদের নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি
, ১৮ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ আশির, ১৩৯৩ শামসী সন , ০৮ মার্চ, ২০২৬ খ্রি:, ২৩ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নারিকেল দ্বীপের জেলেদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতে ১১ দফা দাবি জানিয়েছে ‘টেকনাফ-সেন্টমার্টিন জেলে পরিবার’ ও সংহতি গণতান্ত্রিক ছাত্র জোট এবং সেন্টার ফর ক্রিটিক্যাল ডিসকোর্স (সিসিডি)।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা বিশ^বিদ্যালয় সাংবাদিক সমিতিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়।
এ সময় টেকনাফ-নারিকেল দ্বীপ জেলে পরিবারের সদস্য ও নারিকেল দ্বীপের স্থানীয় বাসিন্দা জোবায়ের বলেন, বিগত ৬ মাস ধরে মায়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি নাফ নদী ও বঙ্গোপসাগর থেকে প্রায় ৪০০ জন বাংলাদেশিকে ধরে নিয়ে যায়। গত ১৬ ফেব্রুয়ারি ৭৩ জন জেলে দেশে ফিরে আসেন। কিন্তু তাদের শারীরিক ও মানসিক অবস্থা অত্যন্ত শোচনীয়। ফেরত আসা জেলেদের বয়ান অনুযায়ী, কয়েক মাস ধরে তাদের ওপর বিভিন্নভাবে নির্যাতন চালানো হয়েছে এবং অনেককে দাস শ্রমিকের মতো কাজ করানো হয়েছে। নির্যাতনের ফলে তাদের শরীরের বিভিন্ন স্থানে দ্রুত ও পচন ধরেছে। অথচ দেশে ফিরে আসার পরও তারা প্রয়োজনীয় চিকিৎসা সেবা পাননি; এমনকি অনেক ক্ষেত্রে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থাও নিশ্চিত করা হয়নি।
তিনি আরও বলেন, যে ট্রলারগুলো তাদের একমাত্র জীবিকার উৎস ছিল, সেগুলোও আরাকান বাহিনী ফেরত দেয়নি। ফলে পরিবারগুলো আজ চরম অর্থনৈতিক অনিশ্চয়তার মধ্যে দিন কাটাচ্ছে। একইসঙ্গে সমুদ্রে যেতে ভয় পাচ্ছেন টেকনাফ ও সেন্টমার্টিনের জেলেরা। এই পরিস্থিতি আমাদের মনে করিয়ে দেয় যে, সমুদ্র অঞ্চলে বাংলাদেশের নাগরিকদের নিরাপত্তা এবং দেশের সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কার্যকর পদক্ষেপ জরুরি হয়ে উঠেছে।
জোবায়ের বলেন, নারিকেল দ্বীপের দ্বীপের বাস্তবতা আরও কঠিন। যখন মাছ ধরা বন্ধ থাকে এবং পর্যটন কার্যক্রমও স্থবির হয়ে যায়, তখন বিকল্প আয়ের কোনো ব্যবস্থা না থাকায় বহু পরিবার প্রায় অনাহারে দিন কাটায়।
এই কঠিন বাস্তবতার মধ্যেও টেকনাফ ও নারিকেল দ্বীপের জেলে পরিবারগুলো ঐক্যবদ্ধভাবে তাদের অধিকার ও নিরাপত্তার দাবিতে সোচ্চার হয়েছে। তারা বাংলাদেশের জনগণ, নাগরিক সমাজ এবং সরকারের কাছে ১১ দফা দাবি উপস্থাপন করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বাধ্যতামূলক অবসরে ঊর্ধ্বতন আরও ১৭ পুলিশ কর্মকর্তা
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাচা পদ্ধতিতে কদু চাষে তিনগুণ লাভের স্বপ্ন কৃষকের
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিদ্যালয়ের রুমে মাদক সেবনকালে আটক ৬
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ধান তলিয়ে যেতে দেখে জমিতেই ঢলে পড়ে কৃষকের মৃত্যু
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সারা দেশে ক্রমান্বয়ে বৃষ্টিপাত কমার পূর্বাভাস
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিএনপি নেতাকে আটক করায় থানা ঘেরাও, সড়ক অবরোধ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
কারাফটকে শেষবারের মতো সন্তানের মুখ দেখলেন বন্দী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আইন ভাঙলে অটো নোটিশ
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশে পর্যাপ্ত কুরবানির পশু আছে, আমদানির প্রয়োজন নেই -প্রাণিসম্পদ মন্ত্রী
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তালিকাভুক্ত ৫৮ চাঁদাবাজসহ ডিএমপির অভিযানে গ্রেফতার ১৫২
০৪ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৬ মাসে বাজেট বাস্তবায়ন ৩২.৬৮%
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ডিসি সম্মেলন, স্বাস্থ্য খাত নিয়ে এসেছে সবচেয়ে বেশি প্রস্তাব
০৩ মে, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)