নাইজারে সামরিক অভ্যুত্থান, প্রেসিডেন্ট আটক
, ০৯ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ২৯ ছানী, ১৩৯১ শামসী সন , ২৮ জুলাই, ২০২৩ খ্রি:, ১৩ শ্রাবণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
পশ্চিম আফ্রিকার দেশ নাইজারে সামরিক অভ্যুত্থান ঘটিয়েছে দেশটির সেনাবাহিনী। একইসঙ্গে সেনা সদস্যরা দেশটির প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে আটক করেছে। এমনকি অভ্যুত্থানের পর সংবিধান ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছে সৈন্যরা। এছাড়া দেশব্যাপী কারফিউও জারি করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ জুলাই) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, নাইজারের সৈন্যরা জাতীয় টিভিতে সামরিক অভ্যুত্থানর কথা ঘোষণা করে বলেছে, তারা সংবিধান ভেঙে দিয়েছে। সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করেছে এবং পশ্চিম আফ্রিকার এই দেশটির সীমান্ত বন্ধ করে দিয়েছে।
বিবিসি আরও বলছে, নাইজারের প্রেসিডেন্ট মোহাম্মদ বাজুমকে বুধবার সকাল থেকে প্রেসিডেন্ট গার্ডের সৈন্যরা আটক করে রেখেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন প্রেসিডেন্ট বাজুমের সঙ্গে ফোনে কথা বলেছে এবং তাকে ওয়াশিংটনের পক্ষ থেকে ‘অটল সমর্থন’জানিয়েছে।
জাতিসংঘ মহাসচিব গুতেরেসও বলেছে, সে প্রেসিডেন্ট বাজুমের সাথে কথা বলেছে এবং তাকে জাতিসংঘের পূর্ণ সমর্থনের কথা জানিয়ে দিয়েছে। মোহাম্মদ বাজুম পশ্চিম আফ্রিকায় পশ্চিমা মিত্র বলে পরিচিত।
বুধবার (২৬ জুলাই) ইউনিফর্মধারী সৈন্য সাথে নিয়ে অভ্যুত্থানের ঘোষণা দেয় নাইজারের সেনাবাহিনীর কর্নেল মেজর আমাদু আবদ্রামানে। সেখানে সে বলেছে, ‘আমরা, প্রতিরক্ষা এবং নিরাপত্তা বাহিনী... দেশের চলমান শাসনের অবসান ঘটাতে সিদ্ধান্ত নিয়েছি। নিরাপত্তা পরিস্থিতির ক্রমাগত অবনতি এবং দুর্বল অর্থনৈতিক ও সামাজিক সুশাসনের কারণে আমরা এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
মেজর আমাদু আবদ্রামানে বলেছে, ‘আমাদের কর্মকা-ে হস্তক্ষেপ না করার জন্য সকল বিদেশি অংশীদারদের বলা হচ্ছে। পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত স্থল ও আকাশ সীমান্ত বন্ধ রাখা হবে। দেশের সমস্ত প্রতিষ্ঠান সাসপেন্ড করা হয়েছে এবং মন্ত্রণালয়ের প্রধানরা তাদের প্রতিদিনের দায়িত্ব সামলাবেন।’
এসময় সে কারফিউ জারিরও ঘোষণা দিয়ে বলে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থানীয় সময় রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত রাত্রিকালীন কারফিউ কার্যকর থাকবে। সৈন্যরা ন্যাশনাল কাউন্সিল ফর দ্য সেফগার্ড অব দ্য হোমল্যান্ড (সিএলএসপি)-এর হয়ে কাজ করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরাইলি সন্ত্রাসী বাহিনীর সক্ষমতা মারাত্মক হ্রাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হামাসের বীরত্ব:
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৪ মাসে দখলদার ইসরায়েলে ৪ হাজার ৮০০ সাইবার হামলা চালিয়েছে ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
দ: কোরিয়াও ইরানের শাহেদ-১৩৬ ড্রোনের দেশীয় সংস্করণ তৈরি করবে
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন কর্মকর্তাদের সঙ্গে সরাসরি আলোচনার পরিকল্পনা নেই -ইরান
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উসকানি দিলে রক্ষা নেই, বাহরাইনকে কড়া হুঁশিয়ারি ইরানের
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কারবালা হলো ইরাক ও ইরান এই দুই জাতির মধ্যে সহানুভূতি ও ভালোবাসার কেন্দ্র
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চুক্তিভঙ্গের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে -আরাঘচি
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
যানবাহনের ধোঁয়ায় যুক্তরাষ্ট্রে প্রতি ঘণ্টায় ৫ জনের মৃত্যু
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












