নভেম্বরে যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন সৌদি যুবরাজ
আল ইহসান ডেস্ক:
সৌদি আরবের বিন সালমান আগামী মাসে তিন দিনের সফরে ওয়াশিংটন যাবে। এ সময় সে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবে।
গত মঙ্গলবার (২১ অক্টোবর) সৌদি সরকারের ঘনিষ্ঠ একটি সূত্র বার্তা সংস্থা এএফপি’কে এ তথ্য জানিয়েছে।
রিয়াদ থেকে নাম প্রকাশ না করার শর্তে সূত্রটি জানিয়েছে, বিন সালমান আগামী ১৭ নভেম্বর ওয়াশিংটন সফরে যাবে এবং পরের দিন সে ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করবে। তবে সফরের বিস্তারিত কর্মসূচি এখনো চূড়ান্ত হয়নি।
ওয়াশিংটনে এই সফরকে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সৌদি সম্পর্ক জোরদারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।