নবজাতকের নাম তারেক রহমান রাখলে বিশেষ সুবিধার ঘোষণা জেলা যুবদলের
নিজস্ব প্রতিবেদক:
যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালীতে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দিনব্যাপী পাঁচ শতাধিক দুঃস্থ ও অসহায় মানুষের মধ্যে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান করা হচ্ছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) শহরের বনানী মোড়ে বিএনপি দলীয় কার্যালয়ে এ ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।
জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খানের পরিচালনায় ও জেলা যুবদলের সভাপতি মনিরুল ইসলাম লিটনের সভাপতিত্বে আয়োজিত মেডিকেল ক্যাম্প ও চিকিৎসাসেবা প্রদান অনুষ্ঠানে প্রায় ৫ শতাধিক নারী পুরুষকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।
সভায় জেলা যুবদলের সাধারণ সম্পাদক শিপলু খান বলেন, কোনো বাবা-মা যদি আজ জন্ম নেয়া শিশুর নাম তারেক রহমান রাখেন, তাহলে ওই শিশুর ভবিষ্যৎ আলোকিত করতে সকল দায়িত্ব জেলা যুবদল নেবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।