নদীর পানি বাড়ছে, সাত জেলায় বন্যার আশঙ্কা
, ১৩ মুহররম শরীফ, ১৪৪৮ হিজরী সন, ৩০ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ২৯ জুন, ২০২৬ খ্রি:, ১৫ আষাঢ়, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
নিজস্ব সংবাদদাতা:
টানা বৃষ্টি এবং উজান থেকে নেমে আসা ঢলের কারণে দেশের উত্তর-পূর্ব ও উত্তরাঞ্চলের কয়েকটি নদ-নদীর পানি দ্রুত বৃদ্ধি পাচ্ছে। এ পরিস্থিতিতে সিলেট, সুনামগঞ্জসহ সাত জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চলে আগামী কয়েক দিনের মধ্যে স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে বলে সতর্ক করেছে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) প্রকাশিত কেন্দ্রটির নিয়মিত বুলেটিনে বলা হয়েছে, কুশিয়ারা নদীর পানি সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে আগামী ৭২ ঘণ্টার মধ্যে সিলেট ও সুনামগঞ্জ জেলার নদী তীরবর্তী নি¤œাঞ্চলে স্বল্পমেয়াদি বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে।
এ ছাড়া তিস্তা নদী নীলফামারীর ডালিয়া পয়েন্টে, সুরমা নদী সুনামগঞ্জের মারকুলি পয়েন্টে, কুশিয়ারা নদী মৌলভীবাজার অংশে এবং সোমেশ^রী নদী নেত্রকোণার কলমাকান্দা পয়েন্টে সতর্কসীমায় প্রবাহিত হচ্ছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানায়, গত ২৪ ঘণ্টায় তিস্তা ও ধরলা নদীর পানির স্তর স্থিতিশীল থাকলেও দুধকুমার নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানি আবারও বৃদ্ধি পেতে পারে।
এর ফলে নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর ও গাইবান্ধা জেলার নদীসংলগ্ন নি¤œাঞ্চলেও আগামী ৭২ ঘণ্টার মধ্যে স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা রয়েছে।
বুলেটিনে আরও বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হয়েছে। একই সময়ে ভারতের মেঘালয় ও অরুণাচল প্রদেশেও ভারী বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগসহ ভারতের পশ্চিমবঙ্গ, আসাম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টি অব্যাহত থাকতে পারে। এর প্রভাবে দেশের বিভিন্ন নদ-নদীর পানির স্তর আরও বাড়ার আশঙ্কা রয়েছে।
বন্যা পূর্বাভাস কেন্দ্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ব্রহ্মপুত্র-যমুনা অববাহিকার নদীগুলোর পানির স্তর বৃদ্ধি পেয়েছে এবং আগামী পাঁচ দিন এ প্রবণতা অব্যাহত থাকতে পারে।
এ কারণে আগামী ৩০ জুন থেকে ২ জুলাইয়ের মধ্যে ব্রহ্মপুত্র ও যমুনা নদী কুড়িগ্রাম, গাইবান্ধা, জামালপুর, বগুড়া, সিরাজগঞ্জ ও টাঙ্গাইল জেলার বিভিন্ন পয়েন্টে সতর্কসীমা স্পর্শ করতে পারে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চলের কোথাও কোথাও সাময়িক প্লাবনের আশঙ্কা রয়েছে।
অন্যদিকে উত্তর-পূর্বাঞ্চলের কুশিয়ারা নদীর পানির স্তর গত ২৪ ঘণ্টায় বৃদ্ধি পেলেও সুরমা নদীর পানি কিছুটা কমেছে। তবে আগামী তিন দিনে উভয় নদীর পানির স্তর আবারও বাড়তে পারে।
এ ছাড়া সিলেট ও ময়মনসিংহ অঞ্চলের খোয়াই ও সোমেশ^রী নদীর পানিও বেড়েছে। মনু ও ধলাই নদীর পানি কিছুটা কমলেও সারিগোয়াইন ও যাদুকাটা নদীর পানি স্থিতিশীল রয়েছে। তবে আগামী তিন দিনে এসব নদীর পানিও বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, সোমেশ^রী নদী নেত্রকোণা জেলার বিভিন্ন স্থানে সতর্কসীমা অতিক্রম করতে পারে। এতে নদীসংলগ্ন নি¤œাঞ্চল সাময়িকভাবে প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের পরিস্থিতির প্রতি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিক্ষকতা থেকে রাজনীতির মাঠে, এবার রাষ্ট্রপতির আসনে মির্জা ফখরুল
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সিজার অপারেশনে শিশুর মাথা, ঠোঁট ও শরীর কেটে ফেলার অভিযোগ, নবজাতকের মৃত্যু
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজের ‘গোপন পথ’ দিয়ে দিনে এক কোটি ব্যারেল তেল বের করে নিচ্ছে যুক্তরাষ্ট্র
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
প্রয়োজনে জামায়াত-শিবিরকে নিষিদ্ধ করতে হবে: নুরুল হক নুর
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বর-কনের আগের বিয়ে ও সন্তানদের তথ্য কাবিননামায় যুক্ত করতে আইনি নোটিশ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
রাশিয়ার মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলায় কাঁপল ইউক্রেন, নিহত অন্তত ১২
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত চাষিরা, লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আবাদ
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
পশ্চিমবঙ্গে একদিনে ১৭ বাংলাদেশি আটক
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
কুকুরের আতঙ্কে বন্ধ স্কুল, এক রাতেই কুকুরের কামড়ে আহত ১০
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বকেয়া বেতন নয়, কারখানা বিক্রির কথা শুনে সড়কে শ্রমিকরা
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিটনেসবিহীন লঞ্চে ঝুঁকি নিয়েই যাত্রী পারাপার
২০ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












