-‘নতুন সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির ৩১ দফা মিলবে’
নিজস্ব প্রতিবেদক:
যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত মেগান বোল্ডিনের চায়ের আমন্ত্রণে তার সঙ্গে সাক্ষাৎ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) সকালে মির্জা ফখরুলের নেতৃত্বে ৩ সদস্যদের প্রতিনিধি দল গুলশানে রাষ্ট্রদূতের বাসভবনে তার সঙ্গে সাক্ষাৎ করতে যান।
বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান জানান, চায়ের আমন্ত্রণে বিএনপির মহাসচিব ছাড়াও গেছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।
নতুন সংস্কার প্রস্তাবের সঙ্গে বিএনপির ৩১ দফা মিলবে:
যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই রাষ্ট্র সংস্কারে ৩১ দফা দেওয়া হয়েছিল। ঐ ৩১ দফার সঙ্গে নতুন প্রস্তাব মিলে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
গতকাল ইয়াওমুল খামীস (বৃহস্পতিবার) রাজধানীর বনানীতে লেকশোর হোটেলে ‘বিএনপির ৩১ দফা রাষ্ট্র সংস্কার প্রস্তাবনা ও নাগরিক ভাবনা’ শীর্ষক সেমিনারে তিনি এ কথা বলেন।
বিএনপি মহাসচিব বলেন, ২০২৩ সালের ১৩ জুলাই অর্থাৎ প্রায় দুই বছর আগে বিএনপি যে রাষ্ট্র সংস্কার প্রস্তাব দিয়েছিল তা আবার সবার সামনে তুলে ধরতেই এই আয়োজন। ৩১ দফা শুধু বিএনপির নয়, যুগপৎ আন্দোলনের শরিকদের মত নিয়েই এই রাষ্ট্র সংস্কার প্রস্তাব দেওয়া হয়। নতুন যে প্রস্তাব দেওয়া হবে, এর সঙ্গে ৩১ দফা মিলে যাবে, মিলতে হবেই। কেননা, এটা জাতিকে এগিয়ে নেওয়ার ভাবনা থেকেই করা হয়েছে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।