নতুন মাদকে ঝুঁকছে কথিত বিত্তবানরা
, ২৭ জুন, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
মাদক বিভাগের হিসেবে দেশে কমপক্ষে ৮০ লাখ মাদকসেবী রয়েছে। তাদের আশিভাগই ইয়াবা আসক্ত। সে জন্য বিগত ২০২৪ সালেই দেশে ইয়াবা আসে ২ কোটি ২৪ লাখ। আর এ বছরের গত মাস পর্যন্ত দেশে ইয়াবা ধরা পড়েছে ১ কোটি ৮০ লাখ। ধারণা করা হচ্ছে বছর শেষে সেটা তিন কোটিতে গিয়ে ঠৈকবে। অথচ সরকারের কোনো সংস্থা কিংবা কোনো ম্যাকানিজমই মাদক নিয়ন্ত্রণে কিছুই করতে পারছে না। মাদক নিয়ন্ত্রণে সরকারি সংস্থা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এখন অনেকটাই নিষ্ক্রীয়।
মাদক নিয়ন্ত্রণ যে খুব চ্যালেঞ্জিং একটা কাজ সেটাও স্বীকার করে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, দুটি জিনিস আমরা নিয়ন্ত্রণে আনতে পারিনি- একটি হলো মাদক আরেকটি দুর্নীতি। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো, কিন্তু মাদক আমরা কমিয়ে এনেছি এটা আমি কোনোদিন বলিনি। আপনাদের সাহায্য-সহযোগিতা দরকার, এটা কমিয়ে আনতে হবে।
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আমাদের দুটো বড় শত্রু। এক নম্বর দুর্নীতি এবং আরেকটি হলো মাদক। মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি, এই সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। মাদকসেবীদের সংখ্যা যেন ধীরে ধীরে পুরোপুরি কমে আসে। যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে।
দেশে মাদকের সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে চাইলে একজন মাদক কর্মকর্তা জানান, মাদকবিরোধী অভিযান চললেও থামছে না মাদক পাচার। আন্তর্জাতিক মাদক মাফিয়াদের চোখ এখনো বাংলাদেশের দিকে। বিদেশ থেকে নিষিদ্ধ মাদক হেরোইন ও কোকেন এনে অভ্যন্তরীণ বাজার তৈরি করছেন তারা। এ চক্রের শতাধিক শীর্ষ কারবারি এখনো অধরা। বিশেষ করে ৫ আগস্টের পর দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির সুযোগ নেওয়ার চেষ্টা করছে দেশি বিদেশি চক্র।
অতীতের চেয়েও করিডর হিসেবে বাংলাদেশকে ব্যবহারের দিকে বেশি নজর তাদের। সর্বশেষ ৩ নভেম্বর সীমান্তবর্তী বেনাপোলে ট্রেনে তল্লাশি চালিয়ে একটি ব্যাগ থেকে ২.৭৬০ কেজি কোকেন ও ১ কেজি ৬৯২ গ্রাম হেরোইন জব্দ করে বিজিবি। এ ছাড়া সম্প্রতি আরও কয়েকটি মাদকের চালান আটকের ঘটনা ঘটেছে। এর বেশিরভাগই এসেছে অভিনব কৌশলে। ট্রেনের পাশাপাশি অ্যাম্বুলেন্স, প্রাইভেট কার, পণ্যের ভেতর এমনকি পেটের ভেতরে করেও ইয়াবা পাচারের ঝুঁকি নিচ্ছে কারবারিরা।
অল্প বিনিয়োগে বিপুল আর্থিক লাভের আশায় জীবন বাজি রেখে এ ধরনের কাজ করছে তারা। ইয়াবার পাশাপাশি ক্রিস্টাল মেথ, আইস, হেরোইন ও কোকেনের মতো ভয়ঙ্কর মাদকও নিয়মিত আসছে বাংলাদেশে। বাংলাদেশকে ব্যবহার করে তা চলে যাচ্ছে পাশের একটি দেশে।
দেশের ভেতর ইয়াবার যে পরিমাণ চালান জব্দ করা হয়, প্রবেশের পরিমাণ তার আরও অন্তত কয়েকগুণ বেশি, যা ছড়িয়ে পড়ছে দেশের মাদকসেবীদের হাতে। সৃষ্টি হচ্ছে নতুন সেবনকারীও। জানা গেছে, বাংলাদেশ-মিয়ানমার সীমান্তবর্তী নাইক্ষ্যংছড়ি, টেকনাফ, উখিয়া ও বান্দরবানের পার্বত্য অঞ্চলসহ অন্তত ৩৫টি পয়েন্ট দিয়ে ঢুকছে ইয়াবার চালান।
বিষয়টি সংশ্লিষ্ট সংস্থাগুলো জানলেও কার্যকর নজরদারি নেই। চোরাকারবারিরা এসব রুটের পাহাড়ি পথ, সীমান্তের ফাঁকফোকর এবং খাল ও নৌপথ ব্যবহার করে নিয়মিত চালান আনছে। অভিযোগ রয়েছে পুলিশসহ সীমান্তে মোতায়েনকৃত বিভিন্ন সংস্থা ও রাজনীতিকদের যোগসাজশেই আসছে ইয়াবা মতো মরণনেশা।
মাদক রোধে সংশ্লিষ্ট সরকারি দপ্তরগুলোর কর্তারা বলছেন, ইয়াবার চোরাচালান ও ব্যবহার ঠেকাতে যখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন ব্যস্ত, তখন সেই সুযোগে আন্তর্জাতিক চক্র ও দেশের অভ্যন্তরীণ মাদক কারবারিরা উচ্চবিত্ত-মধ্যবিত্ত শ্রেণির কিছু অংশকে টার্গেট করে ছড়িয়ে দিচ্ছে কোকেন। একসময় বাংলাদেশকে ভয়ঙ্কর এ মাদক পাচারের জন্য রুট হিসেবে ব্যবহার করা হলেও এখন দেশেই দিন দিন এর সেবনকারী বাড়ছে, যা বড় উদ্বেগের। বিশেষ করে দেশে মাদকসেবীর সংখ্যা কি পরিমাণ সেটাও অজানা। কেউ বলছে, দেড় কোটি। কিংবা কোটির বেশি।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
জ্বালানি নিয়ে গভীর ষড়যন্ত্র
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তুরস্ক সফর করবে বাংলাদেশের প্রতিনিধিদল
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের হামলার আশঙ্কায় যুক্তরাজ্যের আরেক ঘাঁটি ছাড়লো মার্কিন সামরিক বিমান
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
টেকনাফে বিজিবির সঙ্গে মাদক কারবারিদের গোলাগুলি, বিপুল মাদক উদ্ধার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এক কাতলার দাম ৫৭ হাজার টাকা
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
এখন আর দেখা যাচ্ছে না সেই সব চীনা ব্লগারদের!
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভল্ট থেকে টাকা আত্মসাৎ: ব্যাংক কর্মকর্তার ২০ বছরের দণ্ড-
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সংরক্ষিত নারী আসন তুলে দেয়ার এখনই উপযুক্ত সময় -স্পিকার
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মালয়েশিয়া যেতে অভিবাসন ব্যয় ১ লাখ ৫৪ হাজার টাকা নির্ধারণ
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সারা দেশে পরিকল্পিতভাবে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা চলছে -রিজভী
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হাসিনার প্রত্যর্পণ: ভারত বলল- ‘ট্রাভেল ডকুমেন্ট’ প্রয়োজন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে টানা ছুটি, কোন প্রতিষ্ঠানে কত দিন
১২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












