আনন্দবাজারের প্রতিবেদন:
নতুন দলের নেতৃত্বে এক ঝাঁক জামাতের ছাত্র
, ২৪ শা’বান শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৭ তাসি’, ১৩৯২ শামসী সন , ২৪ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রি:, ১০ ফালগুন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পরিকল্পনা ঠিক থাকলে আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা বাংলাদেশে নতুন রাজনৈতিক দল ঘোষণা করতে চলেছেন। ইউনূসের অন্তর্র্বতী সরকারের উপদেষ্টার পদ থেকে ইস্তফা দিয়ে নতুন এই দলের হাল ধরার কথা তথ্য ও সম্প্রচার-সহ বেশ কয়েকটি দফতরের দায়িত্বে থাকা ছাত্রনেতা নাহিদের। তার আগে দু'টি ঘটনা নজর কেড়েছে।
প্রথমত, দু'ভাবে ভাগ হয়ে যাওয়া কোটা-বিরোধী ছাত্ররা টানা আলোচনার পরে নতুন দলের বিভিন্ন পদে যে সব নেতাদের নাম চূড়ান্ত করেছেন, তাদের অনেকেই জামায়াতে ইসলামীর ছাত্র সংগঠন ইসলামী ছাত্র শিবিরের সাবেক নেতা। দ্বিতীয়ত, এই দল গঠনের আগেই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কিছু মাঝারি পর্যায়ের সমন্বয়ক একটি নতুন ছাত্র সংগঠনও তৈরি করছেন। কালই আত্মপ্রকাশ করতে পারে নতুন এই ছাত্র সংগঠন। তবে নতুন ছাত্র সংগঠনটি নতুন ওই দলটির শাখা হবে কি না, তা এখনই বলতে পারছেন না নেতারা।
জাতীয় নাগরিক কমিটি নামে বৈষম্যবিরোধী ছাত্রদের একটি ‘সামাজিক সংগঠন' গোটা বাংলাদেশ ঘুরে ঘুরে নতুন দলের শাখা কমিটি তৈরি করছে। এই কমিটির নেতা নাসিরুদ্দিন পাটোয়ারির দাবি, নতুন দল ডানপন্থা বা বামপন্থা- কোনও দিকেই ঝুঁকবে না। সাম্য, ন্যায় ও দেশপ্রেম হবে স্লোগান। তবে এই নাগরিক কমিটিতে রয়েছে এক ঝাঁক জামাত-অনুগত ছাত্রনেতা। নতুন দলে এঁদের দায়িত্বশীল পদ দেওয়ার জন্য নাগরিক কমিটির নেতৃত্ব বাকিদের সঙ্গে আলোচনা করেছেন। তারপরে একটা সমঝোতাও হয়েছে। সেই সমঝোতায় আপাতত দলের ছয়টি গুরুত্বপূর্ণ পদের নাম চূড়ান্ত হয়েছে। এর মধ্যে কমিটির বাইরের নাহিদ, হাসনাত আবদুল্লাহ এবং আব্দুল হান্নান মাসউদ থাকছেন। নাহিদ হতে পারেন দলের আহ্বায়ক, মুখপাত্র হাসনাত, মুখ্য সংগঠক সারজিস। সদস্যসচিব হতে পারেন নাগরিক কমিটির সদস্যসচিব আখতার হোসেন। কিন্তু দলে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক পদে আসতে পারেন আলী আহসান জোনায়েদ, যিনি ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার প্রাক্তন সভাপতি। আর এক ছাত্র শিবির নেতা আরেফিন মহম্মদ হিজবুল্লা জুলাই আন্দোলনে শিবিরের প্রধান ভূমিকা থাকার দাবি করে, এই সংগঠনের নেতাদের নেতৃত্বে আনার দাবি জানাচ্ছিলেন। হিজবুল্লা ছাড়াও এক ঝাঁক জামায়াত-অনুগত নেতা দলের গুরুত্বপূর্ণ পদ পাচ্ছেন।
(২২শে ফেব্রুয়ারি আনন্দবাজারে ছাপা প্রতিবেদনটি সংক্ষেপিত ও পরিমার্জিত আকারে প্রকাশ)
এ সম্পর্কিত আরো সংবাদ
-
৫ ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চীনে ব্যবসা সম্প্রসারণে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকায় ৭ মাত্রার ভূমিকম্পে তিন লাখ প্রাণহানির শঙ্কা!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৯ম পে-স্কেল চূড়ান্ত, এলপিআর- এ থাকা কর্মকর্তারাও পেতে পারেন সুবিধা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঘুষ-দুর্নীতিতে শীর্ষে পাসপোর্ট অফিস-বিআরটিএ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
অভ্যন্তরীণ নৌপথে বাড়ছে ফি, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চট্টগ্রামে ২৫ হাজার কোটি টাকার মনোরেল প্রকল্প বাতিল করল চসিক
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বাংলাদেশ-চীন প্রধানমন্ত্রীর বৈঠকে ২ চুক্তি ও ১৩ সমঝোতা স্মারক সই
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মেহেরপুর সীমান্তে ১০ জনের পুশইন ঠেকাল বিজিবি
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা, অভিযুক্ত গণপিটুনিতে নিহত
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দেশে ৮২ লাখ মানুষ মাদকে আসক্ত -স্বরাষ্ট্রমন্ত্রী
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মসজিদে মুসল্লিদের মোবাইল চুরি, চোরকে পিটিয়ে হত্যা
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












