নতুন কর্মসূচি দিলো সচিবালয় কর্মচারী ফোরাম
, ২৬ যিলহজ্জ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ২৪ আউওয়াল, ১৩৯৩ শামসী সন , ২৩ জুন, ২০২৫ খ্রি:, ০৯ আষাঢ়, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
‘সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ-২০২৫’ বাতিলের দাবিতে সচিবালয়ে বড় ধরনের বিক্ষোভের পর নতুন কর্মসূচি ঘোষণা করেছে কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সচিবালয়ে আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা-কর্মচারী ঐক্য ফোরামের কো-চেয়ারম্যান নুরুল ইসলাম এ কর্মসূচি ঘোষণা করেন।
নতুন কর্মসূচি অনুযায়ী, অধ্যাদেশটি বাতিলের দাবিতে আজ সোমবার (২৩ জুন) দুই ঘণ্টা কর্মবিরতি পালন করবেন সচিবালয়ের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা। বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত দুই ঘণ্টা কর্মবিরতি পালন করা হবে বলেও জানান নুরুল ইসলাম।
তিনি আরও বলেন, কর্মসূচির অংশ হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ে অবস্থিত সচিবালয় কেন্দ্রীয় লাইব্রেরিতে অবস্থান করবেন। সেখানে আলোচনা করে পরবর্তী কর্মপন্থা ঠিক করা হবে।
সরকারি চাকরি (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫ বাতিলের দাবিতে গত ২৪ মে থেকে আন্দোলন করে আসছেন সচিবালয়ে কর্মরত বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের কর্মচারীরা।
আন্দোলনের মধ্যেই ২৫ মে অধ্যাদেশটি জারি করে সরকার। এরপর থেকে বিক্ষোভ, কর্মবিরতি ও স্মারকলিপি দেয়ার মতো কর্মসূচি পালন করছেন তারা।
বিপুলসংখ্যক কর্মচারী বিক্ষোভে অংশ নিয়ে স্লোগান দেন ‘অবৈধ কালো আইন মানি না’, ‘সচিবালয়ের কর্মচারী, এক হও লড়াই কর’ ইত্যাদি। বিক্ষোভ শেষে নতুন কর্মসূচির ঘোষণা দেয়া হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হাইকোর্টে ১২ কার্যদিবসে ৬২,৬৩৭ পুরোনো মামলা নিষ্পত্তি
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইন্টারপোলের সহায়তায় সাবেক সেনাপ্রধান আজিজকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রবাসীর স্ত্রীর সঙ্গে পরকীয়া করায় পদ হারালো জামাত নেতা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কান্নায় বিরক্ত হয়ে নবজাতককে পানিতে চুবিয়ে হত্যা করলো মা
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সারের মজুত উদ্বৃত্ত আছে, সংকটের আলাপ পরিকল্পিত ষড়যন্ত্র -কৃষিমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
শিক্ষকদের পে-স্কেল আলাদা হওয়া উচিত -শিক্ষামন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘২০২৩ সালেই হাসিনাকে জানিয়েছিলাম ইউনূসের নেতৃত্বে সরকার গঠনের তৎপরতা চলছে’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংবিধানের ৭০ অনুচ্ছেদ ও রাষ্ট্রপতি নির্বাচনের তফসিলের বৈধতা নিয়ে রিট খারিজ
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণনির্ভর অর্থনীতি থেকে নিজস্ব অর্থায়নে যেতে হবে -অর্থমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অপ্রয়োজনীয় খাতে ব্যয় কমানোর চেষ্টা করছে সরকার -প্রধানমন্ত্রী
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসমাপ্ত মেগা প্রকল্পগুলোর ভারে আর্থিক চাপে সরকার
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘কারাগার ভেঙে পালানো ৬৯০ বন্দি এখনও পলাতক, তথ্য মিলছে না ১৬৬ জনের’
১৯ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)