নজিরবিহীন বিক্ষোভ পাকিস্তানজুড়ে, সেনা দপ্তরে হামলা
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে গ্রেফতারের প্রতিবাদে দেশটির বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ ও সহিংসতা ছড়িয়ে পড়েছে। এতে বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তা আহত হয়েছেন। গ্রেফতার করা হয়েছে প্রায় অর্ধশত পিটিআই সমর্থককে।
বিক্ষোভকারীরা রাস্তার সাইন উপড়ে ফেলেছে এবং রাস্তার ওপর দিয়ে চলাচলের ব্রিজ ভেঙে ফেলেছে। বিভিন্ন জায়গায় অগ্নিসংযোগ করা হয়েছে এবং পাথর ছোড়ার ঘটনা ঘটেছে।
ইমরান খানের সমর্থকরা বেশ কিছু শহরে সুরক্ষিত সেনা ছাউনির বাইরে বিক্ষোভ করছে বলেও খবর পাওয়া গেছে।
বিক্ষোভকারীরা বলছেন, আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। আমরা আর কী করতে পারি? পাকিস্তানে আর কী করার আছে? আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে কখনো কোনো কথা বলিনি, বললে হয়তো ভালো করতাম!
বিক্ষোভকারীরা সামরিক বাহিনীর কমান্ডারের বাসভবনে বিক্ষোভকারীরা ঢুকে পড়েছে এবং আসবাবপত্র ও বাসার ভেতরের জিনিসপত্র ভাঙচুর করেছে।
সেনাবাহিনীর ওপর প্রচ- ক্ষুব্ধ বিক্ষোভকারীরা:
এবারে বিক্ষোভে পাকিস্তানের মতো দেশে অভাবনীয় দৃশ্য দেখা যায়। ইমরান খানের ক্ষুব্ধ সমর্থকরা রাওয়ালপিন্ডিতে অবস্থিত দেশটির শক্তিশালী সেনাবাহিনীর সদর দপ্তরে ঢুকে পড়েন। এছাড়া সামরিক বাহিনীর কর্মকর্তাদের দপ্তরগুলোতে হামলা-ভাঙচুর করা হয়।
ইমরানের নিজের শহর লাহোরে সেনানিবাসে সেনা কর্মকর্তাদের আবাসিক এলাকায় হামলা চালিয়েছেন তার সমর্থকেরা। সেনানিবাসে বিভিন্ন ভবনে তাদের ভাঙচুর চালাতে দেখা গেছে। বেলুচিস্তানের কোয়েটায়ও সেনানিবাসের বাইরে বিক্ষোভ করেছে পিটিআইয়ের সমর্থকেরা।
মূলত ইমরান খানের এ গ্রেপ্তারের পেছনে সেনাবাহিনীর হাত আছে বলে ধারণা করা হচ্ছে। কারণ গ্রেপ্তার হওয়ার আগেও ইমরান বলেছিলেন, গত বছরের নভেম্বরে তাকে হত্যা করার পরিকল্পনা করেছিলেন গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কর্মকর্তা মেজর জেনারেল ফয়সাল নাসির। গত বছর থেকেই ফয়সাল নাসিরের কথা বারবার উচ্চারণ করে আসছিলেন ইমরান।
এই মেজর জেনারেলকে দোষরোপ করায় পরশুদিন পাকিস্তানের সেনাবাহিনী একটি বিবৃতি দেয়। এর পরের দিনই ইমরানকে আদালতের ভেতর থেকে টেনে-হিঁচড়ে নিয়ে যাওয়া হয়।
সেনাবাহিনী এসব কিছুতে জড়িত- এমন চিন্তা-ভাবনা থেকেই মানুষ সর্বোচ্চ বাহিনীটির সদর দপ্তরে ঢুকে পড়ার মতো সাহস দেখান।
যুক্তরাষ্ট্রের দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষক মাইকেল কুগেলম্যান এ ব্যাপারে একটি টুইট করেছে। তার মতে পাকিস্তানে সেনাবাহিনীর ওপর সাধারণ মানুষের এতটা ‘চড়াও’ হওয়ার সাম্প্রতিক কোনো নজির নেই। তিনি টুইটে লিখেছেন, ‘পাকিস্তানে এ মুহূর্তে, সেনাবাহিনীর ওপর মানুষের যে রাগ, তা দীর্ঘদিন দেখা যায়নি। সামরিক স্থাপনায় আগুন লাগিয়ে দেওয়ার এ ছবি কয়েক বছর আগে কল্পনাও করা যেত না। অল্প সময়ের ব্যবধানে অনেক বড় নাটকীয় পরিবর্তন।’
সহিংসতা দমাতে ফেসবুক-ইউটিউব বন্ধ:
পরিস্থিতি সামাল দিতে ইতোমধ্যে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। এছাড়া লাহোর, করাচি ও বালুচিস্তানসহ দেশের বিস্তীর্ণ অঞ্চলে হাই অ্যালার্ট জারি করেছে পাক প্রশাসন। এবার গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড কানেকশন বন্ধ করল শেহবাজ সরকার।
পাকিস্তান টেলিকমিউনিকেশন কর্তৃপক্ষ জানিয়েছে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে গোটা দেশে মোবাইল ব্রডব্যান্ড পরিষেবা বন্ধ করা হয়েছে। এর ফলে পুরো পাকিস্তানে আপাতত ফেসবুক, টুইটার ও ইউটিউব পরিষেবা বন্ধ হয়ে গেছে।
টেলিকম সংস্থার তরফে ইন্টারনেট সরবরাহের রিপোর্ট উল্লেখ করে আরও জানানো হয়, কিছু অঞ্চলে সম্পূর্ণভাবে ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে। যার ফলে রিয়েল-টাইম নেটওয়ার্ক ডেটায় দেখা যাচ্ছে, পাকিস্তানে সমস্ত মোবাইল এবং ফিক্সড-লাইন ইন্টারনেট সরবরাহে ব্যাঘাত ঘটেছে। তার ফলেই দেশে ফেসবুক, টুইটার ও ইউটিউব আপাতত বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।