র্যাবের হাতে ৩ ভুয়া র্যাব আটক
নওগাঁর বদলগাছী উপজেলায় চাঁদাবাজির সময় ৩ ভুয়া র্যাবকে আটক করেছে র্যাব-৫। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) ভোরে উপজেলার কুশাইল এলাকা থেকে তাদের আটক করা হয়।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) দুপুর ৩টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়েছে র্যাব-৫।
এতে বলা হয়, র্যাব দেশের আইনশৃঙ্খলা বজায় রাখতে সব ধরনের অপরাধীকে আইনের আওতায় নিয়ে আসতে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় র্যাব জানতে পারে কয়েকজন যুবক ভুয়া র্যাব পরিচয়ে গভীর রাতে এলাকায় সংঘবদ্ধভাবে চাঁদাবাজি করছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকালে নওগাঁর বদলগাছী উপজেলার কশাইল এলাকা থেকে চাঁদাবাজ চক্রের মূলহোতাসহ ৩ জনকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে নগদ ২৭ হাজার ৫৫৫ টাকা এবং একটি মোটরসাইকেল জব্দ করা হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এলিট কবির চক্রের মূলহোতা। তিনি অবৈধ আর্থিক সুযোগ সুবিধা নিতে ভুয়া র্যাব পরিচয় ব্যবহার করতো এবং নিজেকে র্যাব সদস্য হিসেবে দাবি করে নওগাঁ জেলার বিভিন্ন এলাকায় হাতকড়া ও মামলার ভয় দেখিয়ে ব্যবসায়ীদের কাছ থেকে নগদ অর্থ আদায় করতো। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে নিজেদেরকে ভুয়া র্যাব সদস্য পরিচয়ে মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাৎসহ বিভিন্ন অপকর্মের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বদলগাছী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
আরও পড়ুন
সব ›
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশ
কাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।
শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদের
লিবিয়ায় জিম্মি ছেলেকে ফেরাতে ৫ লাখ টাকা দিয়েও খোঁজ নেই, আরো ৪২ লাখ দাবি
নিজস্ব প্রতিবেদক:সন্তানের মুক্তির আশায় বাবা পাঁচ লাখ টাকা দেন, তবুও মেলেনি ছেলের সন্ধান। লিবিয়ায় জিম্মি করে ৪২…
সর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকা
নিজস্ব প্রতিবেদক:সরকারি চাকরিজীবীদের পেনশন ও অবসর-উত্তর সুবিধায় গুরুত্বপূর্ণ পরিবর্তন এনেছে সরকার। ২০২৬ সালের …
চিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরু
চট্টগ্রাম সংবাদদাতা:যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হওয়ার ২৭ দিন পর আবার উৎপাদন শুরু হয়েছে আনোয়ারায় অবস্থিত রাষ্ট…
জুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডির
নিজস্ব প্রতিবেদক:আন্তর্জাতিক বা দেশীয় ক্রিকেট, ফুটবল বা অন্য কোনো খেলার আয়োজন হলেই সরব হয়ে মাদক পাচার চক্র, জু…
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরা
মুন্সীগঞ্জ সংবাদদাতা:ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লামুখী লেনে প্রায় ১৩ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়ে…
ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা
‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’
যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের
স্থানীয় ব্যাংকের সক্ষমতা বাড়ায় ব্যবসায়িক কৌশল বদলাচ্ছে বিদেশি ব্যাংক
নিজস্ব প্রতিবেদক:বাংলাদেশের ব্যাংকিং খাতে স্থানীয় ব্যাংকগুলোর সক্ষমতা ও কার্যক্রমের বিস্তৃতি বাড়ছে। এতে দেশের …
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।