নকল টাকা উদ্ধারের নাটক, পৌনে ৪ কোটি আসল টাকা খেয়ে ফেললো ডিবি পুলিশ!
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯৩ শামসী সন , ২৮ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রি:, ১৫ ফাল্গুন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
গত বছরের ৮ নভেম্বর রাজধানীর ওয়ারী এলাকায় একটি অভিযান চালায় গোয়েন্দা পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ জাল টাকা উদ্ধার এবং দুজনকে আটক করার কথা বলা হয়। কিন্তু আসলে অভিযানটি ছিল সাজানো নাটক।
প্রকৃতপক্ষে ওইদিন সেখানে অভিযান চালিয়ে পুলিশ এক ব্যবসায়ীর নগদ পৌনে চার কোটি টাকা লুট করে নিয়ে যায়। এ বিষয়ে অভিযোগ পেয়ে ‘জাল টাকার অভিযানে’র মামলাটি পুনরায় তদন্ত শুরু করে পুলিশ। পাশাপাশি, পুলিশ অভ্যন্তরীণ তদন্তও শুরু করে। এসব তদন্ত কাজ প্রায় শেষ হয়ে এসেছে। তদন্তে উঠে এসেছে, অভিযানের নামে টাকা লোপাটের বিষয়টি সত্য।
ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ, তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তা, পুলিশের সোর্সের জবানবন্দি এবং পুলিশের বিশেষ তদন্ত প্রতিবেদন সূত্রে এবং এক নুসন্ধানে এসব তথ্য জানা গেছে।
এ ঘটনার মূল রহস্য উদঘাটনে গত বছরের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মিশন বিশ^াসকে পরিবর্তন করে নতুন তদন্তকারী কর্মকর্তা হিসেবে ডিবি তেজগাঁও বিভাগের এসআই জাহাঙ্গীর আলমকে দায়িত্ব দেওয়া হয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই জাহাঙ্গীর আলম কথিত জাল টাকাসহ আটক হওয়া আসামিদের গত বছরের ২৪ নভেম্বর ৩ দিনের পুলিশ রিমান্ডে এনে ঊর্ধ্বতন কর্মকর্তার সম্মুখে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করেন। তখন অভিযান সম্পর্কে তথ্যের ব্যাপক গরমিল পাওয়া যায়। বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে তারা ডিবি তেজগাঁও বিভাগের উপ-পুলিশ কমিশনার রাকিব খানকে বিষয়টি সম্পর্কে আরও নিবিড়ভাবে তথ্য সংগ্রহ করতে বলেন।
অনুসন্ধানে নেমে ওয়ারীর বাসায় থাকা পৌনে ৪ কোটি টাকার মালিককে খুঁজে বের করে কথা হয় ওই টাকার মালিক ফখরুদ্দীনের সাথে।
তিনি বলেন, আমার বাড়ি চট্টগ্রাম এলাকায়। চকবাজারে আমার কয়েকটি কসমেটিকসের ব্যবসা প্রতিষ্ঠান আছে। পাশাপাশি আমি মালয়েশিয়া থেকে পুরাতন গোল্ড বাংলাদেশে এনে সেগুলো বিক্রি করি। মালয়েশিয়া থেকে যাত্রীদের মাধ্যমে পুরাতন গোল্ডগুলো বাংলাদেশে পাঠাই। পরে সেগুলো তাতিবাজার ব্যবসায়ীদের কাছে বিক্রি করি।
তিনি বলেন, ডিবি যখন আমার বাসায় অভিযান চালায় তখন মালয়েশিয়াতে ভোর চারটা বাজে। আমি তখন মালয়েশিয়াতে ছিলাম। আমি জানতে পারলাম ডিবি আমার দুটি ছেলেকে (কর্মচারী) ধরে নিয়ে গেছে এবং আমার ঘরে থাকা ৩ কোটি ৭৫ লাখ ২৩ হাজার টাকা নিয়ে গেছে। ছেলে দুটিকে জাল টাকার মামলা দিয়েছে।
পরে আমি দেশে আসি এবং এসআই মিশন বিশ^াসের সাথে আমার যোগাযোগ হয়। আমি তাকে জানাই, আপনারা কিছু টাকা রেখে বাকি টাকাগুলো ফেরত দেন। এরপর তার সাথে বেশ কয়েকবার কথা হয়। সে এসি তারেক সেকান্দারের সাথে কথা বলে আমাকে জানাবেন বলে। কিন্তু এরপর আর ফোন ধরেনি।
ফখরুদ্দীন বলেন, ডিবি আমার বাসায় অভিযান চালিয়েছে ভালো কথা। আমার বাসায় আগের টাকা এবং ঐদিন ৮০০ গ্রাম গোল্ড বিক্রির টাকাসহ পৌনে চার কোটি টাকা ছিল। তারা সব টাকা নিয়ে গেলেও কোনো সমস্যা ছিল না, আমি প্রমাণ দেখিয়ে ডিবি কার্যালয় থেকে আমার টাকা ফেরত নিয়ে আসতাম। তারা সেটা না করে আমার দুটি ছেলেকে (কর্মচারী) জাল টাকা দিয়ে মামলা দিয়েছে এবং টাকাগুলো ডিবি কার্যালয়ে না রেখে নিজেরা খেয়ে ফেলেছে। আমি করি স্বর্ণের ব্যবসা আমার ওখানে জাল টাকা আসবে কোথা থেকে? জাল টাকা থাকার প্রশ্নই ওঠে না।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পড়ে আছে বাবার লাশ, দাফনে বাধা কুলাঙ্গার সন্তানদের
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাগরে লঘুচাপের আভাস, টানা ৫ দিন বৃষ্টির আভাস
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক দুই সেনা কর্মকর্তা গ্রেপ্তার
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রশাসনিক ভবনের তালা ভেঙে ঢুকলেন চুয়েটের নতুন উপাচার্য
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাজারে অভিযান: ১০২ প্রতিষ্ঠানকে ১০ লাখ টাকা জরিমানা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
পরিবার, সমাজ ও অনলাইনে কন্যাশিশুর নিরাপত্তা নিশ্চিত করতে হবে -রাষ্ট্রপতি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুরুত্বপূর্ণ খাতে বাংলাদেশকে সহযোগিতা করতে কানাডার প্রতি আহ্বান
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইএমএফের ঋণ নিয়ে আলোচনা চলছে -অর্থমন্ত্রী
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৬২ লাখ প্রবীণকে ভাতা দিচ্ছে সরকার -সমাজকল্যাণ সচিব
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিকল্প পথে সৌদি যাওয়ার সুযোগ দিচ্ছে বিমান, অগ্রাধিকার পাবেন যারা
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মোংলা বন্দরের জন্য চীন থেকে ৩৫৯৩ কোটি টাকার ঋণ চুক্তি
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












