ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’, ১২৫ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার দিকে ধেয়ে আসছে শক্তিশালী ঘূর্ণিঝড় ‘ইদালিয়া’। গত মঙ্গলবার স্থানীয় সময় সকালের দিকে শক্তি বাড়িয়ে ক্রমেই ফ্লোরিডার টম্পা অঞ্চলের দিকে এগোচ্ছিল ঘূর্ণিঝড়টি। গ্রীষ্মম-লীয় ঝড় ইদালিয়া ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে আজ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হানতে পারে। দেশটির জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি এ তথ্য জানিয়েছে।
যুক্তরাষ্ট্রের জাতীয় হ্যারিকেন সেন্টার এনএইচসি জানিয়েছে, ফ্লোরিডায় তা-ব চালাবে ঘূর্ণিঝড় ইদালিয়া। স্থানীয় সময় আজ সকালে সর্বাধিক ১২৫ কিলোমিটার গতিবেগে এটি আছড়ে পড়তে পারে ফ্লোরিডা উপকূলবর্তী এলাকায়।
শক্তিবৃদ্ধির কারণে গ্রীষ্মম-লীয় এই ঝড়টি এই মুহূর্তে হ্যারিকেনে পরিণত হয়েছে। এটি এখন ক্যাটাগরি-৩ ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে।
ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতামূলক ব্যবস্থার অংশ হিসেবে ফ্লোরিডা রাজ্যের ৬৭ কাউন্টির মধ্যে ৪৭টি কাউন্টিতেই জরুরি অবস্থা জারি করা হয়েছে। উপকূল সংলগ্ন এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয়েছে।
ইদালিয়া থেকে আত্মরক্ষায় ফ্লোরিডার গভর্নর ন্যাশনাল গার্ডদের সতর্ক থাকার নির্দেশ দিয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এই পরিস্থিতিকে এমার্জেন্সি ঘোষণা করেছে।
ঘূর্ণিঝড়ের কারণে এরইমধ্যে তাম্পা ইন্টারন্যাশালান বিমানবন্দর এবং সেন্ট পিট -ক্লিয়ারওয়াটার ইন্টারন্যাশানাল বিমানবন্দর বন্ধ করে দেয়া হয়েছে।
উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিমাঞ্চল, মধ্য ও পূর্ব উত্তর প্রশান্ত মহাসাগর, ক্যারিবিয়ান সাগর এবং মেক্সিকো উপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড়কে 'হারিকেন' বলা হয়। যুক্তরাষ্ট্র, মেক্সিকো, কিউবা ও ক্যারিবীয় অঞ্চলের দেশগুলোতে হারিকেন আঘাত করে।
ঘূর্ণিঝড়টি গত রোববার (২৭ আগস্ট) ক্যারিবিয়ান সাগরে সৃষ্টি হয়। এ সময় এর কেন্দ্রে বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৬৫ কিলোমিটার। এদিন আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, ফ্লোরিডা পৌঁছানোর আগে এটি ক্যাটাগরি-৩-এর শক্তিশালী হারিকেনে রূপ নেবে।
গত সপ্তাহেই যুক্তরাষ্ট্রে আঘাত হানে ঘূর্ণিঝড় ‘হিলারি’। এতে ক্যালিফোর্নিয়ার পর্বত ও মরুভূমিগুলোতেও ৫ থেকে ১০ ইঞ্চির মতো বৃষ্টিপাত হয়। আবহাওয়াবিদরা জানায়, এসব মরুভূমিতে সারা বছরেও এতো বৃষ্টিপাত হয় না।
এটি প্রথমে গত ২০ আগস্ট মেক্সিকোর বাহা ক্যালিফোর্নিয়া উপদ্বীপে আঘাত হানে। এতে বৃষ্টিপাত ও বন্যার ঘটনায় মেক্সিকোতে ১ জনের মৃত্যু হয়। পরদিন ২১ আগস্ট এটি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আঘাত হানে। এর ফলে লস অ্যাঞ্জেলসের পূর্ব ও পশ্চিম অংশে ভারী বৃষ্টিপাত ও নজিরবিহীন বন্যার সৃষ্টি হয়।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।