ধান কাটতে গিয়ে হিটস্ট্রোকে শ্রমিকের মৃত্যু
নরসিংদীতে প্রচ- তাপদাহে হিটস্ট্রোকে মানিক মিয়া (৫০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) জেলার পলাশ উপজেলার ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করতে গিয়ে হিটস্ট্রোকে তার মৃত্যু হয়। নিহত মানিক মিয়া রংপুরের হাতিবান্দা থানার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. পলাশ দাস।
দুপুরে ১০ জন শ্রমিক মিলে ঘোড়াশালে একটি ধানের জমিতে কাজ করছিলেন। এ সময় প্রচ- তাপদাহে মানিক মিয়া মাটিতে লুটিয়ে পড়েন। পরে সহকর্মীরা উদ্ধার করে পলাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে নরসিংদীতে হিটস্ট্রোকে তিনজনের মৃত্যু হলো।
৩৫
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।