গরমে প্রতিদিন ডিম খেলে শরীরে কী ঘটে?
আল ইহসান ডেস্ক:
ডিমের স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে জানলে আপনিও অবাক হবেন। একটি ডিমে ৭৫ ক্যালরি, ৫ গ্রাম চর্বি, ৬ গ্রাম প্রোটিন, ৬৭ মিলিগ্রাম পটাসিয়াম, ৭০ মিলিগ্রাম সোডিয়াম এবং ২১০ মিলিগ্রাম কোলেস্টেরল রয়েছে। এ ছাড়া ডিম ভিটামিন এ, ডি, এবং বি১২ এর একটি বড় উৎস।
দাবদাহের প্রতিদিন ডিম খাওয়ার অভ্যাসে অনেকের ডায়রিয়া, বদহজম, অ্যাসিডিটি, পেটে গ্যাসসহ নানারকম শারীরিক জটিলতা দেখা দিতে পারে। তাই যাদের এ ধরণের সমস্যা হয় তারা প্রতিদিন ডিম খাওয়ার চেয়ে একদিন বিরতি রেখে ডিম খাওয়া উচিত বলে মনে করছেন ডায়েটেশিয়ানরা।
১। গরমে একাধিক ডিম খেলে শরীরের হজমশক্তি দুর্বল হতে শুরু করে।
২। ডিম প্রোটিন আর কোলেস্টেরলের ভা-ার। তাই গরমের এ সময় নিয়মিত ডিম খাওয়ার অভ্যাস রক্তের চাপ বাড়িয়ে তোলে।
৩। ঘামাচির সমস্যা ও যন্ত্রণা বাড়িয়ে দেয়ার কারণও হয়ে উঠতে পারে ডিম।
তবে তার মানে এই নয়, গরমের সময় ডিম খাওয়া বন্ধই করে দিতে হবে। এতে শরীরে কিন্তু পুষ্টির ঘাটতি দেখা দিতে পারে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।