ধর্মভিত্তিক দলগুলোকে নিয়ে বিএনপি ও জামাতের রশি টানাটানি কেন
বাংলাদেশে সম্ভাব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ধর্মভিত্তিক দলগুলোকে নিজেদের সাথে রাখার জন্য এক ধরনের রশি টানাটানি শুরু হয়েছে দেশের প্রধান দুই রাজনৈতিক দল বিএনপি ও তার সাবেক জোটসঙ্গী জামায়াতের মধ্যে।
চরমোনাই পির হিসেবে পরিচিত ইসলামী আন্দোলনের আমির রেজাউল করিমের সাথে এক সপ্তাহের ব্যবধানে জামাতের আমীর শফিকুর রহমান ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাক্ষাতের বিষয়টি রাজনৈতিক অঙ্গনে আলোচনা তৈরি করেছে।
"এখন বিএনপি ও জামায়াতের মধ্যে যে রশি-টানাটানি দেখা যাচ্ছে এটি আসলে সেই চর্চারই প্রাথমিক প্রস্তুতি," বলছিলেন রাজনৈতিক বিশ্লেষক জোবায়দা নাসরিন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।