দ্রব্যমূল্য সহনীয় রাখতে প্রধানমন্ত্রী যে শ্রম দিচ্ছেন, এটা বিরল ঘটনা -ওবায়দুল
আজকে সারা বিশ্বই বলতে গেলে একটা রণক্ষেত্রে রূপ নিয়েছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দ্রব্যমূল্য একটা সহনীয় অবস্থায় বিরাজমান রাখার জন্য যে শ্রম দিচ্ছেন প্রধানমন্ত্রী, এটা বিরল ঘটনা।
তিনি আরও বলেন, 'ঈদে অর্থপ্রবাহ বৃদ্ধি পাওয়ার কারণে আমাদের অর্থনীতি কিছুটা চাঙ্গা হয়েছে। '
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের সভাপতির রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, এবার ঈদ পালন শেষে মানুষ মোটামুটি স্বস্তিতে কর্মস্থলে ফিরতে পারছে। ফিরতি পথে মহাসড়কে যানজট তেমন একটা নেই।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।