দ্রব্যমূল্য নিয়ে সরকার কঠোর -ওবায়দুল কাদের
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রমজান মাস আসলেই একটা মহল দ্রব্যমূল্য বাড়ায়। কিন্তু সরকার এবার দ্রব্যমূল বেশ কঠোর। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) ২৩ বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদকম-লী সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
ওবায়দুল কাদের বলেন, দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে কাজ করে যাচ্ছে। এই বিষয়ে সরকার অত্যন্ত সতর্ক। এই সময়ে সরকার দ্রব্যমূল্য কমালেও কোনো প্রশংসা নেই বিএনপির।দ
তিনি বলেন, সরকার ইতিমধ্যে জ্বালানি তেলের দাম কমিয়ে সমন্বয় করেছে। এমনটি অন্য কেউ কখনো করেনি। এর প্রশংসা যারা করে না তারা গ্রেফ বিরোধিতার জন্য বিরোধিতা করছে বিএনপি। রমজান মাসে বিএনপির কর্মসূচির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, “রমজানে কর্মসূচি রাখলে বিএনপি আরও জনবিচ্ছিন্ন হবে।”
ওবায়দুল কাদের বলেন, বিএনপির নেতৃত্ব দেয় দুর্নীতি বরপুত্র। তারেক রহমান যতদিন বিএনপির নেতৃত্ব দেবে ততদিন বিএনপি অপ্রসাঙ্গিক হয়ে পড়বে। তার কারণেই জনগণ থেকে বিছিন্ন।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।