দ্বীন ইসলাম শিক্ষায় শিশুদের স্টার বানান (৩)
আবার, আমি দেখেছি, অনেক বাবা-মা তাদের সন্তানদের দ্বীনের রাস্তায় আনতে চায় আনুষ্ঠানিক (ফর্মাল) উপায়ে।
অনেকে এক্ষেত্রে ব্যর্থও হোন। আসলে সব ক্ষেত্রে আনুষ্ঠানিক (ফর্মাল) উপায়ে কাজ হয় না, অনেক ক্ষেত্রে অনানুষ্ঠানিক (ইনফর্মাল) ভাবেও কাজ হয়। কারণ ফর্মাল পদ্ধতির চেয়ে ইনফরমাল পদ্ধতিতে বিলিফ (বিশ্বাস বা আকিদা) অনেক বেশি আদান-প্রদান হয়।
দেখা যায়, আপনার সন্তান ফর্মাল পদ্ধতিতে দ্বীনি কাজে সম্পৃক্ত হলেও ইনফরমাল পদ্ধতিতে অনেক দ্বীন-বহির্ভূত কাজ বা লোকের সাথে সে সম্পৃক্ত, সেখান থেকেই শিক্ষা নিয়ে সে ভিন্ন রাস্তায় চলে যায়। একটি উদাহরণ দিলে বুঝতে সহজ হবে, একজন বাবা-মা বাচ্চাকে মসজিদ-মাদ্রাসায় পাঠিয়ে ভাবছেন, এতেই হবে। কিন্তু সেখানে বাচ্চাটি আনুষ্ঠানিক (ফর্মাল) উপায়ে শিখছে। কিন্তু বাসায় বা এলাকায় এসে, বন্ধু-বান্ধব আত্মীয় স্বজনের সাথে অনানুষ্ঠানিক (ইনফর্মাল) উপায়ে অনেক কিছু শিখছে। দেখা যায়, অনেক সময় অনানুষ্ঠানিক (ইনফর্মাল) উপায়ে প্রাপ্ত জ্ঞান প্রাধান্য পেয়ে সন্তানটি দ্বীনি কাজ থেকে বিচ্যুত হয়ে যায়।
এজন্য আপনি যদিও সত্যিই চান, পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহের স্বার্থে কাজ হোক, মুসলমানদের স্বর্ণযুগ পুনরায় ফিরে আসুক, তবে শুধু নিজে কাজ করলে হবে না, বরং আপনার পরবর্তী প্রজন্মকেও সেখানে সম্পৃক্ত করতে হবে। সন্তানকে শুধু মৌখিক তাত্ত্বিক জ্ঞান (নলেজ) দিলে হবে না, তাকে হাতে ধরে কাজ করে ব্যবহারিক কাজ শিখিয়ে দিতে হবে, দক্ষতা (স্কিল) শেখাতে হবে। তাকে মুসলমানদের লক্ষ্য-উদ্দেশ্য সম্পর্কে জ্ঞান দিতে হবে, দ্বীনি অভিভাবক চিনিয়ে দিতে হবে, শত্রু সম্পর্কেও জ্ঞান দিতে হবে। ফর্মাল (আনুষ্ঠানিক) ভাবে শেখাতে হবে, ইনফরমাল (অনানুষ্ঠানিক) ভাবেও শেখাতে হবে।
মনে রাখবেন, মানুষের জীবন সংক্ষিপ্ত, তাই আপনার সফলতার ৯০% নির্ভর করছে আপনি পরবর্তী প্রজন্মকে আপনার দায়িত্ব বুঝিয়ে দিতে পেরেছেন কি না, তার উপর। এ সংগ্রাম তো আর একদিনের না, প্রজন্মের পর প্রজন্ম। সুতরাং পবিত্র দ্বীন ইসলাম ও মুসলিম উম্মাহ’র স্বার্থে আপনার সন্তানকেও ‘দ্বীনি স্টারকিড’ বানাতে হবে, এটা অবশ্যই আপনার লক্ষ্য হওয়া উচিত।
-এস হাবীব।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।