দ্বীন ইসলাম শিক্ষায় শিশুদের স্টার বানান (১)
একজন সফল বাবা-মা চায় তার সন্তান তার পেশায় বা মতাদর্শে আসুক। ‘বাপকা বেটা, সিপাইকা ঘোড়া কুছ নেহি তো থোড়া থোড়া’। অর্থাৎ সন্তানের যাই হোক না কেন, পিতার গুণ কিছুটা হলেও সন্তানের উপর এমনিতেই বর্তাবে। এজন্য বাবা-মা যে আদর্শ বা চিন্তাধারা লালন করে কিংবা যে পেশা পালন করে, সেই চিন্তাধারা, আদর্শ ও পেশা সন্তানদের জন্য ধারণ করা অনেক সহজ হয়, যা অন্যের সন্তানদের জন্য অনেক অপেক্ষাকৃত কঠিন ও সময় সাপেক্ষ বিষয়।
আমরা যারা চিন্তা করি, পবিত্র দ্বীন ইসলামের খিদমতে কিছু করবো কিংবা মুসলিম উম্মাহর কঠিন সময় উত্তরণে কাজ করবো, তাদের জন্য এ ‘স্টারকিড’ ধারণাটি অনুধাবন করা অত্যন্ত জরুরী। কারণ কাফিররা যখন কাজ করে, তখন দীর্ঘসময় নিয়ে প্রজন্মের পর প্রজন্ম শত-হাজার বছরের প্ল্যান করে কাজ করে তাদের ধর্মীয় লক্ষ্যের দিকে এগিয়ে যায়। পিতা নিজে কাজ করে এবং মৃত্যুর আগে সন্তানকে বলে দেয়, বাবা আমি এতটুকু কাজ করলাম, বাকিটা তুমি এগিয়ে নিয়ো। সেই সন্তান নিজে কাজ করে অতঃপর মৃত্যুর আগে তার সন্তানকে বলে যায় বাকিটা কাজ লক্ষ্যের দিকে এগিয়ে নিতে। সেই সন্তানও কাজ করে এবং তার সন্তানকে বলে যায়, বাকিটা কাজ এগিয়ে নিতে। এভাবে প্রজন্মের পর প্রজন্ম তাদের কাজ চলতে থাকে।
এই যে প্রজন্মের পর প্রজন্ম ধরে কাজ, আপনি যখন পবিত্র দ্বীন ইসলাম কিংবা মুসলিম উম্মাহের স্বার্থে কাজ করবেন, তখন তা খুব ভালোভাবে অনুধাবন করতে হবে। কারণ এ কাজগুলো সংক্ষিপ্ত সময়ের কোন কাজ না, বরং প্রজন্ম থেকে প্রজন্ম ধরে কাজ। তাই আপনি নিজে কাজ করছেন, কিন্তু আপনার সন্তান সেই রাস্তায় আসবে কি আসবে না, সেটা নিয়ে অবশ্যই আপনাকে চিন্তা করতে হবে।
বাচ্চাকে যদি আপনি ‘দ্বীনি স্টারকিড’ বানাতে চান, তবে প্রথমে বাবা-মাকে দ্বীনের লা ইনে স্টার হতে হবে, অথবা অন্তত এতটুকু বিশ্বাস করতে হবে, সে যে রাস্তায় আছে বা কাজ করছে সেটা সঠিক। কিন্তু বাবা-মা প্রকৃত বিশ্বাসী না হলে, আসলে বাচ্চাকে বানানো কঠিন।
-এস হাবীব।
আরও পড়ুন
সব ›
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
কত বিনিয়োগ করবে: ডিপি ওয়ার্ল্ড প্রথম ১০ বছরে টার্মিনালটির আধুনিকায়নে ১,০০০ কোটি টাকার বেশি বিনিয়োগ করবে। আ…
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
ডিপি ওয়ার্ল্ডের সাথে এনসিটির চুক্তিটি নন ডিসক্লোজার বা গোপন চুক্তি হওয়ায় সব তথ্য আমাদের কাছে নেই। তবে চুক্ত…
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ফসলের ক্ষতিকারক পোকা সাদা মাছি (ডযরঃব-ভষু) বা হোয়াইট ফ্লাইয়ের আক্রমণ একটি বড় উদ্ব…
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
রাজধানীসহ দেশের প্রধান প্রধান শহরগুলোর পথঘাট, রেলওয়ে স্টেশন, বাস টার্মিনাল ও লঞ্চঘাটে প্রতিদিন যেসব নিস্পাপ ম…
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
খাদ্যই মানুষের অস্তিত্বের শেষ সীমানা। অথচ আজ সেই অন্নকেই রূপ দেওয়া হয়েছে পরোক্ষ এক শিকলে। নতুন বিশ্বব্যবস্থা…
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মাঝে ইরশাদ মুবারক হয়েছে- ‘প্রত্যেকে যা আমল করবে সে হিসেবেই তার জন্য নির্দিষ্ট স্…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।