দ্বীন ইসলাম থেকে সরিয়ে দেয়ার জন্যই নানা রকম আজগুবি বেহুদা দিবসের প্রচলন
, ২১শে রজবুল হারাম শরীফ, ১৪৪৪ হিজরী সন, ১৫ তাসি, ১৩৯০ শামসী সন , ১৩ই ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ৩০শে মাঘ, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) আপনাদের মতামত
দুঃখজনক হলেও সত্য যে, দেখা যায়- মুসলমানদেরকে এরকম হীনম্মন্যতায় পেয়ে বসেছে। তাই তারা তাদের ঐতিহ্য, শৌর্য, বীরত্বের ইতিহাস ভুলে গিয়ে কাফির-মুশরিকদের প্রবর্তিত নানা দিবসগুলোতে মাতামাতি করে; কাফির-মুশরিকদের প্রবর্তিত দিবস, জীবনযাপন পদ্ধতি, চিন্তা-ভাবনা ইত্যাদিকে খুব পছন্দ করতে শিখেছে এবং পরিণতিতে ঈমান হারিয়ে কাফির হয়ে মারা যাচ্ছে। নাউযুবিল্লাহ!
কথিত নারী দিবসের উৎপত্তি কোথায়? নারীবাদ ও বিশ্ব নারী দিবসের মধ্যে সম্পর্ক এবং তাদের মূল লক্ষ্যটা কি? মুসলমানদের সাথে এই সংস্কৃতি কতটা সাংঘর্ষিক? পুর্বাপর এসব চিন্তা করার সময় কোথায়?
আবার দেখি, বৈশাখ মাসটা মুসলমানদেরকে পবিত্র দ্বীন ইসলাম থেকে সরিয়ে দেবার জন্য তথা হিজরী সাল গননা থেকে মুসলমানদেরকে ফিরিয়ে দেয়ার জন্য সম্রাট আকবরের দ্বীন-ই-ইলাহীর অংশ হিসাবে সৃষ্ট ফসলী সনের একটা মাস এবং ইসলামবিরোধী দর্শন উদ্ভুত এটা একটা বিষয়, যা মুসলমান পালন করতে পারে না। এসব পালন করলে যে আর ঈমানদার থাকা যাবে না- একথা একটিবারের জন্যও মুসলমানদের মনে উদয় হচ্ছে না।
যাহোক, এসব চিন্তা মনে আসুক আর না আসুক, এগুলোর মধ্যে যে জড়াবে, খালিছ তওবা না করলে সে পরকালে কোনোভাবেই নাজাতের আশা করতে পারবে না। সেটাই মহান আল্লাহ পাক তিনি পবিত্র কালামুল্লাহ শরীফ উনার মধ্যে জানিয়ে দিয়েছেন, “তারা কি কাফির-মুশরিকদের রছম-রেওয়াজগুলো তালাশ করে, সেগুলো গ্রহণ করতে চায়?” অর্থাৎ মুসলমানরা কি ঈমান আনার পর কাফির-মুশরিকদের পথে হেঁটে ঈমানটা হারাতে চায়? সোজা কথায়, কাফির-মুশরিকদের রছম রেওয়াজ মানলে বা পালন করলে নিঃসন্দেহে ঈমানটা হারিয়ে বেঈমান হয়ে মারা যেতে হবে। নাউযুবিল্লাহ! মুসলমান দাবি করবেন, আর দুনিয়ায় কাফির-মুশরিকদের যা আছে সবই পালন করবেন, তা হবে না।
- মুহম্মদ শরীফ জাহাঙ্গীর।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পবিত্র সুন্নতী পোশাক বনাম আরবীয় পোশাক
০৪ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভূ-রাজনৈতিক বাস্তবতা ও জাতীয় নিরাপত্তা: নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
০২ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চাঁদ গবেষক ও একজন দর্শকের পর্যালোচনা
০১ নভেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ক্বলবের সৌন্দর্যই আসল সৌন্দর্য
৩১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারিকেল দ্বীপে স্থায়ী সেনানিবাসের প্রাসঙ্গিকতা
২৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আপনার সন্তানের কারণে আপনাকে যেন জাহান্নামে যেতে না হয়...
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (২)
১৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিপি ওয়ার্ল্ড চুক্তিতে দেশের স্বার্থ যেভাবে বিকিয়ে দেয়া হয়েছে (১)
১৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাংলাদেশের কৃষিতে সাদা মাছির আক্রমণ: উদ্বেগ ও প্রতিকার (১)
১৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পথশিশুদের স্থায়ী পুনর্বাসনে চাই দীর্ঘমেয়াদি ও সমন্বিত উদ্যোগ
১৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মাটির হনন ও খাদ্য-সার্বভৌমত্বের সংকট: বিষচক্র থেকে ফেরার ডাক
১১ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জাহান্নাম সম্পর্কে সবারই চিন্তা-ফিকির করা উচিত
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












