দ্বীন ইসলাম গ্রহণের পর রমাদ্বান শরীফ মাস নিয়ে যা বললেন নওমুসলিম ভারতীয়
, ১২ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৪ আশির, ১৩৯১ শামসী সন , ২৩ মার্চ, ২০২৪ খ্রি:, ০৯ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
২০২৩ সালে নিজের ধর্ম পরিবর্তনের কথা সামনে এনেছিলেন ভারতীয় অভিনেতা ভিভিয়ান ডিসেনা। খ্রিস্টান ধর্ম ছেড়ে তিনি সম্মানিত ইসলাম গ্রহণ করেছিলেন। তিনি বলেন, পবিত্র রমাদ্বান শরীফ মাসকে সম্মান করায় ৬ বছর আগে নিজের জীবনে আসা এই বড় পরিবর্তন। যা সামনে আনেন তিনি।
ভিভিয়ান বলেন, ‘আমি রমাদ্বান শরীফ মাসেই দ্বীন ইসলাম গ্রহণ করেছি। এই কারণটা রমাদ্বান মাসকে আমার হৃদয়ের খুব কাছাকাছি করে দিয়েছে। আমি রমাদ্বান মাসকে আগে থেকেই ভালোবাসতাম। আমি মনে করি, আল্লাহ এজনই আমাকে ঈমান দিয়েছেন। ইসলাম গ্রহণের পর এ বছর আমার ষষ্ঠ রমাদ্বান এবং আল্লাহর রহমতে আমি প্রতি বছর রোযা রাখছি। পুরো রমাদ্বান মাস রোযা রাখা আমাদের জন্য বাধ্যতামূলক। কারণ এটি ইসলামের প্রধান পাঁচটি স্তম্ভের মধ্যে একটি, তাই আমি অবশ্যই ৩০ দিন পালন করি যদি না এমন কোনো অজুহাত থাকে, যা আমাকে রোযা ভঙ্গ করার অনুমতি দেয়, যেমন অসুস্থতা।’
বছরের এই সময় কোন খাবার সবচেয়ে পছন্দ করেন তা জানতে চাওয়া হলে ভিভিয়ান জবাব দেন, ‘আমি সব ধরনের খাবার পছন্দ করি। বিশেষত বাড়িতে রান্না করা খাবার এবং মিষ্টি। আল্লাহকে ধন্যবাদ যে আমি এমন একটি পরিবার এবং স্ত্রী পেয়েছি যিনি রোযার প্রতিটি দিনকে খাদ্য উৎসবে পরিণত করেছেন। তাই আমি বিভিন্ন খাবারের স্বাদ ও অভিজ্ঞতা অর্জন করতে পারি। আর যদি নির্দিষ্ট কোনো কিছু বেছে নিতেই হয়, তা হলে বলবো বাসবুসা ও কুনাফা।
২০১৯ সালে রমাদ্বান শরীফ মাসে দ্বীন ইসলাম গ্রহণ করেন বলে জানিয়েছিলেন ভিভিয়ান নিজেই। সঙ্গে জানিয়েছিলেন, রোজ পাঁচবার নামায তার মনকে প্রশান্ত করে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ইরান যুদ্ধের কারণে চরম দারিদ্রের কবলে পড়তে পারে উপসাগরীয় অঞ্চলের ৪০ লাখ মানুষ’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ইস্যুতে একা হয়ে পড়ছে যুক্তরাষ্ট্র, আকাশসীমা ব্যবহারে ইউরোপীয় মিত্রদের ‘না’
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের নিশানায় এবার অ্যাপল-গুগলের অফিস, কর্মীদের দ্রুত কর্মস্থল ছাড়ার নির্দেশ
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানের খাদ্য রফতানি চার বছরের মধ্যে সর্বনিম্নে
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যোদ্ধাদের হামলায় ভাঙারিতে পরিণত হয় সন্ত্রাসী ইসরাইলের কথিত আয়রণ ডোম।
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২০০ মার্কিন পাইলটের আবাসন গুঁড়িয়ে দিলো ইরান, বেশ কয়েকটি যুদ্ধবিমান ধ্বংস
০২ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্র বিশ্বের সবচেয়ে বড় দুর্বৃত্ত রাষ্ট্র: পাকিস্তানি সাংবাদিক হামিদ মীর
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এক মাসে মধ্যপ্রাচ্যের ৭ দেশে ৫ হাজার ৪৭১ বার হামলা চালিয়েছে ইরান
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানে শত্রুর ভূপাতিত ড্রোনের সংখ্যা এ পর্যন্ত ১৪৫ -আইআরজিসি
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এবার মার্কিন-ইসরায়েলি বাহিনীর অফিসার ও পাইলটদের গোপন আস্তানায় ইরানি হামলা
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
একইসাথে দখলদারদের ২টি ট্যাংক ধ্বংস করার চিত্র প্রকাশ করেছে আল-কাসসাম বিগ্রেড
০১ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)