দ্বীন ইসলাম উনার ঈমানদীপ্ত ঐতিহ্য (৩০)
পবিত্র ঈমান রক্ষায় সাইয়্যিদুনা হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার অবর্ণনীয় যুলুম-নির্যাতন শিকার
, ০৭ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৬ ছানী, ১৩৯২ শামসী সন , ১৪ জুলাই, ২০২৪ খ্রি:, ৩০ আষাঢ়, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) পবিত্র দ্বীন শিক্ষা
পূর্ব প্রকাশিতের পর
আরেকদিনের ঘটনা:
একদল কুরাইশ মুশরিক হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার দোকানে আসলো তাদের তরবারি নেয়ার জন্য। তিনি তখন সেখানে ছিলেন না। তারা অপেক্ষা করলো। কিছু সময় পরেই তিনি আসলেন। তারা জানতে চাইলো, তাদের তরবারীগুলো প্রস্তুত হয়েছে কিনা? কিন্তু আজ হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি অন্যমনষ্ক। কি যেন ভাবছেন। উনার চেহারা মুবারকে ঈমান উনার নূর মুবারক চমকাচ্ছেন। অন্তরে আনন্দের অনুভূতি। তাদের প্রশ্নের জবাব না দিয়ে বরং নিজে নিজেই বলছেন, ‘উনার বিষয়টি বড়ই আশ্চর্যের। ’ তারা তখন জানতে চাইলো, কার বিষয়টি হে হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু? আমরা তো আপনার কাছে আমাদের তরবারি চাচ্ছি। তা তৈরী কি শেষ হয়েছে? আবেগাপ্লুত হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি এবারও বলছেন, তোমরা কি উনাকে দেখেছো? তোমরা কি উনার কথা মুবারক শুনেছো? তারা হতভম্ব হয়ে পরস্পর পরস্পরের দিকে তাকাতে লাগলো। তাদের মধ্যে একজন রাগতঃস্বরে বললো, আপনি কি উনাকে দেখেছেন? তখন হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি তার কথা তাকে ফিরিয়ে দিয়ে বললেন, তুমি কার কথা বলছো? তখন ঐ ব্যক্তি বললো, আপনি যাঁর কথা বলছেন আমিও উনার কথাই বলছি। তিনি ব্যাপারটাকে দাওয়াতের সঠিক সুযোগ মনে করলেন। তিনি এই সুবর্ণ সুযোগটি হাতছাড়া না করে বললেন, হ্যা, আমি উনাকে দেখেছি, উনার কথা মুবারক শুনেছি।
رَأَيْتُ الْحَقَّ يَتَفَجَّرُ مِنْ جَوَانِبِهِ وَالنُّوْرُ يَتَلَأْلَأُ بَيْنَ ثَنَايَاهُ
‘আমি দেখেছি যে, উনার চারদিক থেকে সত্য প্রবাহিত হচ্ছেন এবং উনার সামনের (নূরুল্লাহ মুবারক) দাত মুবারকে আলো (নূর মুবারক) জ্বলজ্বল করছেন, দ্যুতি ছড়াচ্ছেন। ’ সুবহানাল্লাহ!
এবার তাদের বিষয়টি বুঝতে আর বাকী থাকলো না। তাদের মধ্যে একজন চিৎকার দিয়ে বললো, আপনি কার কথা বলছেন হে উম্মে আনমারের গোলাম? হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি শান্তভাবে জবাব দিলেন, হে আমার আরব ভাইয়েরা! তোমাদের কওমের মধ্যে তিনি ব্যতীত আর কে আছেন, যাঁর চতুর্দিক থেকে সত্য প্রবাহিত হন, যার মহাসম্মানিত নূরুস সালাম মুবারক (জবান মুবারক) থেকে নূর মুবারকের আভা ছড়িয়ে পড়েন? হতভম্ব হয়ে তাদের আরেকজন চেচিয়ে বললো, আপনি কি নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার কথা বলছেন? এবার হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি মাথা মুবারক দুলিয়ে বললেন-
نَعَمْ إِنَّه هُوَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْنَا لِيُخْرِجَنَا مِنَ الظُّلُمَاتِ إِلَى النُّوْرِ.
‘হ্যাঁ; তিনিই মহান আল্লাহ পাক উনার সম্মানিত রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! যিনি আমাদেরকে অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনার জন্য প্রেরিত হয়েছেন। ’ সুবহানাল্লাহ!
এই কথা শুনার সাথে সাথেই উপস্থিত কুরাইশ হায়েনারা ঝাঁপিয়ে পড়ে উনার উপর। উনাকে পিটিয়ে রক্তাক্ত করে ফেলে। তিনি অচেতন হয়ে পড়েন। দীর্ঘক্ষণ পর জ্ঞান ফিরলে দেখেন ঐ যালিম লোকগুলো আর নেই। তিনি অসাড় অবস্থায় পড়ে আছেন মাটিতে। উনার সমস্ত শরীরজুড়ে তীব্র ব্যাথার যন্ত্রণা। সারা শরীর ক্ষতবিক্ষত ও রক্তাক্ত। অতঃপর অনেক কষ্টে তিনি সেদিন বাড়ী ফিরে যান। (রিজালু হাওলার রসূল ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ১/৫৯)
লৌহবর্ম পরিধান করিয়ে নির্যাতন:
হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার সাহসিকতা দেখে কুরাইশ নেতারা হতভম্ব হয়ে যায়। ইতিপূর্বে কেউ সম্মানিত দ্বীন ইসলাম গ্রহণ করে প্রকাশ্যে ঘোষণার দুঃসাহস দেখায়নি। অথচ উম্মে আনমারের এই গোলাম কুরাইশ নেতাদের চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, তাদেরকে নাড়িয়ে দিয়েছে। তারা হযরত আবু সুফিয়ান রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু (তিনি তখনো ঈমান গ্রহণ করেননি) উনার নেতৃত্বে পবিত্র কা’বা শরীফ চত্বরে জরুরী পরামর্শ বৈঠকে বসলো। যেখানে ওয়ালীদ ইবনে মুগীরা, আবু জাহিল ইবনে হিশামসহ অনেকেই উপস্থিত ছিলো। তারা সিদ্ধান্ত নিলো যে, আরবের যারাই তাদের বাপ-দাদার ধর্ম ত্যাগ করে সম্মানিত ইসলাম গ্রহণ করবে, উনাদের উপর স্ব স্ব গোত্রের লোকদের দ্বারা চরম নির্যাতন চালাবে। এতে হয় উনারা সম্মানিত ইসলাম ত্যাগ করবেন অথবা শহীদ হবেন। এই সিদ্ধান্ত অনুযায়ী হযরত খাব্বাব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার উপরে নির্যাতনের দায়িত্ব অর্পিত হলো যালিম উম্মে আনমারের ভাই সিবা’ বিন আব্দুল উয্যা ও তার গোত্রের উপর।
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মসজিদে ইবাদত করতে বাধা দেয়া বা মসজিদ উচ্ছেদ করা কুফরী
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র সূরা দুখান শরীফে বর্ণিত লাইলাতুম মুবারকাই হচ্ছে পবিত্র শবে বরাত; যে রাত্রি মুবারকে সমস্ত প্রজ্ঞাময় বিষয়সমূহের ফায়ছালা করা হয় (৬)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
অসংখ্য হাদীছ শরীফ দ্বারা প্রমাণিত- প্রাণীর ছবি হারাম
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে-
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (৭)
০৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ক্বমীছ বা জামা নিছফে সাক্ব পর্যন্ত প্রলম্বিত হওয়া সম্মানিত সুন্নত মুবারক
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনারা অবশ্যই সত্যের মাপকাঠি; অস্বীকারকারীরা কাট্টা কাফির (১২)
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মহিলাদের প্রতি মহান আল্লাহ পাক উনার বিশেষ নির্দেশনা মুবারক- পর্দা পালন করা
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শরীয়ত বিরোধী কাজ দেখলেই বাধা দেয়া ঈমানের আলামত
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইসলামী তাহযীব-তামাদ্দুন উনার অপরিহার্য অংশ- ইসলামী চন্দ্র ক্যালেন্ডার “আত তাক্বউইমুল কামারী” {১}
০৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












