দ্বীন ইসলাম অবমাননার অভিযোগে শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুর ৯ মাসের কারাদ-
আল ইহসান ডেস্ক:
শ্রীলঙ্কায় দ্বীন ইসলাম অবমাননা ও ধর্মীয় বিদ্বেষ উসকে দেওয়ার অভিযোগে এক কট্টরপন্থী বৌদ্ধ ভিক্ষুকে ৯ মাসের কারাদ- দেওয়া হয়েছে। দ-প্রাপ্ত বৌদ্ধ ভিক্ষুর নাম গালাগোদাত্তে। সে শ্রীলঙ্কার ক্ষমতাচ্যুত প্রেসিডেন্টের ঘনিষ্ঠ মিত্র ছিলো।
একটি প্রতিবেদন থেকে জানা গেছে, গত বৃহস্পতিবার কলম্বো ম্যাজিস্ট্রেট আদালত ২০১৬ সালে গালাগোদাত্তের দেওয়া একটি বক্তব্যের পরিপ্রেক্ষিতে এই রায় দিয়েছে।
শ্রীলঙ্কায় বৌদ্ধ ভিক্ষুদের দ- বা শাস্তি দেওয়ার ব্যাপারটি বিরল হলেও গালাগোদাত্তের জন্য এটি দ্বিতীয়বার। এর আগে ২০১৯ সালে সে আদালত অবমাননা ও একজন নারীর সম্ভ্রমহানীর অভিযোগে ছয় বছরের কারাদ-ে দ-িত হয়েছিলো।
প্রতিবেদন থেকে জানা যায়, ২০১৬ সালে একটি সংবাদ সম্মেলনে দ্বীন ইসলামের বিরুদ্ধে অবমাননাকর বক্তব্য দেওয়ার অভিযোগে অভিযুক্ত করা হয়েছিল তাকে। কিন্তু তখন রাজাপক্ষে সরকার ক্ষমতায় থাকায় তাকে গ্রেপ্তার করা যায়নি। এরপর ২০২২ সালে রাজাপক্ষের পতনের পর তাকে গ্রেপ্তার করা হয়।
এই অভিযোগে আদালত তাকে ৯ মাস কারাদ-ের পাশাপাশি দেড় হাজার শ্রীলঙ্কান রুপি জরিমানা করেছে। জরিমানা না দিলে তাকে আরও এক মাস কারাভোগ করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।