দ্বীনি প্রতিটি কাজ হাকিকীভাবে আনজাম দিতে ইলমে তাছাউফ তথা ক্বলবী যিকির করা ফরজ
গত ইয়াওমুল সাবত হতে আজিমুশ্বান রাজারবাগ শরীফ সুন্নতী জামে মসজিদে সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে ৬ দিনব্যাপী আয়োজিত তালিমী মাহফিলে গত ইয়াওমুল আহাদ দিবাগত রাত ২য় দিনেও বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি নছীহত মুবারক উনার শুরুতেই আজিমুশ্বান রাজারবাগ শরীফ সিলসিলার নিয়মিত কাজসূমহ যেমন, সর্বত্র পবিত্র মিলাদ শরীফ জারী করা, প্রতিদিন কমপক্ষে একবার পারিবারিক তালিমের মজলিশ করা, হিকমতের ঘর বায়তুল হিকমা বা মাকতাবা প্রতিষ্ঠা করে সকল কিতাবাদী মওজুদ করে ইলম চর্চা করা, মসজিদ মাদরাসা ও আনজুমানে দান বক্স ও হাদীয়া বক্স রাখা, সারাবছর পবিত্র যাকাত ফিতরা সংগ্রহ করা, নতুন লোকদেরকে কুফরী হতে বাঁচানোর জন্য বায়াত মুবারক গ্রহণ করানো, প্রতি মাসে কেন্দ্রীয় রুইয়াতে হিলাল মজলিশকে নতুন চাঁদ দেখার তথ্য জানানো, সকল প্রকার চিকিৎসা আল মুতমাইন্না মা ও শিশু হাসপাতালে করানো এবং সেখান থেকে যাবতীয় প্রয়োজনীয় ঔষুধের চাহিদা দেয়া, সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ জারী করা, আর্ন্তজাতিক সুন্নত মুবারক প্রচার কেন্দ্র হতে সমস্ত কিছু সংগ্রহ করা, পবিত্র দরবার শরীফ হতে প্রকাশিত পত্র পত্রিকা রেসালা শরীফ সংগ্রহ করে ব্যাপক প্রচার প্রসার করার গুরুত্ব ফজীলত মুবারক সম্পর্কে বিস্তারিত নছীহত মুবারক করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন- সবাইকে রুহানী কুওওয়াত হাছিল করতে হবে এবং সে জন্য মুরশিদে কামিল উনার নিসবত মুবারক গ্রহণ করে যিকির ফিকিরে কোশেশে লিপ্ত থাকতে হবে। রুহানী কুওওয়াত থাকলে আদেশ নিষেধগুলোর হাকিকত বুঝে আমল করা সহজ হবে। দ্বীনি প্রতিটি কাজ হাক্বিকীভাবে আনজাম দিতে হলে রুহানী কুওওয়াত হাসিল করা ফরজ। আর প্রতিটি আমলই খুব ফিকির করে করতে হবে তাহলে তাকমীলে পৌঁছা সহজে সম্ভব হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, যারা ইলমে তাসাউফ শিক্ষা করে না তারা ফাসেক। এজন্য সঠিক মাসয়ালা জেনে তরতীবমতো যিকির আযকার করে কোশেশ করতে হবে। মানুষকে সুন্নত মুবারক আমল করতে বলা, নিজে করা আবার বিদাত থেকে বিরত থাকতে বলা এবং নিজেও বিদাত হতে বিরত থাকা প্রত্যেক সালিকের জন্য জরুরী। জাহিরী ইলমের দ্বারা কখনোই ইবলিশের সাথে মুকাবেলা করা সম্ভব হবেনা, তাই বায়াত মুবারক গ্রহণ করে যিকির আযকার ঠিক রাখতে হবে। সেটার জন্য সোহবত মুবারক গ্রহণ করতে হবে। সেজন্য ফায়েজ তাওওয়াজ্জুহ মুবারক হাসিল করে যার যার নিজের পাত্রকে বড় করতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, বায়াত মুবারক গ্রহণ করে ছোহবত মুবারক ইখতিয়ার করে যিকির আযকারের মাধ্যমে আকিদা হুসনে যন বিশুদ্ধ করতে হবে। কামিল শায়েখ আলাইহিস সাালাম উনার নিকট বায়াত মুবারক গ্রহণ করে উনার প্রতি যেমন হুসনে যন রাখা হবে তেমনি ফায়দা পাওয়া যাবে। মুরশিদে কামিল উনার সাথে নিসবত সংযোগ হলেই তখন সালিকের পক্ষে কিছু হাসিল করা সহজে সম্ভব হবে। সকলকে আকিদা হুসনে যন বিশুদ্ধ করা, সোহবত মুবারক ইখতিয়ার করা এবং যিকির ফিকিরে দায়েমীভাবে রুজু থাকার জন্য তাগিদ দিয়ে সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি ২য় দিনের নছীহত মুবারক সমাপ্ত করেন।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।