সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়াদ শরীফ উনার সুমহান সম্মানার্থে অনন্তকালব্যাপী আয়োজিত বিশেষ মাহফিলে আজিমুশ^ান নসীহত মুবারক:
দ্বীনি কাজ ও দুনিয়াবী কাজ একত্রিত হলে সবার আগে দ্বীনি কাজকেই প্রাধান্য দিতে হবে
, ৩০ শে রজবুল হারাম শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৩ তাসি’, ১৩৯২ শামসী সন , ৩১ জানুয়ারী, ২০২৫ খ্রি:, ১৭ মাঘ, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
প্রতিদিনের ন্যায় পবিত্র সুন্নতী জামে মসজিদে অনন্তকালব্যাপী জারীকৃত সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ উনার সম্মানে বিশেষ মাহফিল মুবারক অনুষ্ঠিত হয়। বাদ ইশা মহান মুর্শিদে আ’যম, সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম তিনি কূল-কায়িনাতের সকলের উদ্দেশ্যে নছীহত মুবারক পেশ করেন।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীস শরীফ বুঝতে হলে অনেক পড়াশোনার দরকার রয়েছে। এর সাথে আনুষাঙ্গিক অনেক শাখা প্রশাখার বিষয় পড়তে হবে জানতে হবে। এইজন্য মাদরাসার পাঠ্য কিতাবের সাথে সাথে আমাদের এখান থেকে প্রকাশিত বিভিন্ন বিষয়ের উপর কিতাব রেসালা শরীফগুলো পাঠ করতে হবে। ইলম চর্চা ঠিকভাবে করলে হক্ব বিষয়গুলো বুঝে সঠিক বিষয়টা উপলব্ধি করা সহজ হবে। রুহ ও জিসিম দুটোকেই তাজা রাখতে হবে। জিসিমের সাথে খাদ্য এবং রুহ এর সাথে যিকির আযকার জড়িত। রুহ যিকির আযকার দ্বারা সতেজ না রাখলে সেখানে ইবলিশ শয়তান বসে নানাপ্রকার ওয়াসওয়াসা দেয়। ইবলিশ সেখানে গালিজ কুফরী প্রবেশ করিয়ে দেয়। এজন্য যিকির ফিকির ঠিকমতো করে গালিজ বের করে দিতে হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, পরকালে নেকী থাকতে হবে। তখন নেকী অনুযায়ী সবকিছুর ফায়সালা হবে। এজন্য দুনিয়াতে নেকী দিয়েই সবকিছু করতে হবে। এতে কখনোই গাফলতি করা উচিত না। মুসলমানদের জন্য সবচাইতে বড় রোগ হলো গাফলতি। যিকির করতে করতে যখন সুলতানুল আযকার যিকিরের প্রথম স্তরে পৌঁছবে তখন গাফলতি হতে মুক্তি পাওয়া যাবে। নেক কাজে কখনোই গাফলতি করতে হয়না। দ্বীনি কাজ ও দুনিয়াবী কাজ একত্রিত হলে সবার আগে দ্বীনি কাজকেই প্রাধান্য দিতে হবে। যিকির ফিকিরের দ্বারা নিসবত মুহব্বত পয়দা হয়। মহান আল্লাহ পাক উনার যিকির বেশী বেশী করলে মহান আল্লাহ পাক উনার মুহব্বত অন্তরে পয়দা হবে। ঠিক একইভাবে বেশী বেশী সুন্নত মুবারক উনার আমল করলে নুরে মুজাসসাম হাবীবুল্লাহ হুজুর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মুহব্বত নিসবত মুবারক পয়দা হবে।
সাইয়্যিদুনা হযরত সুলতানুন নাছীর আলাইহিস সালাম তিনি বলেন, মহান আল্লাহ পাক তিনি সবকিছুর উপর ক্ষমতাবান। সবকিছু তিনি তরতীব মুতাবিক দিয়েছেন। মানুষ সবকিছু করে, সবকিছু করার জন্য তার সময় হয় কিন্তু যিকির আযকার করার সময় পায়না। অথচ ইচ্ছে করলে তরতীব মতো সবকিছু করলে যিকির আযকার সহজেই করা সম্ভব। শয়তান অন্য কোন কাজে বাধা দেয়না একমাত্র যিকির আযকার করতে বাধা দেয়। কারণ যিকির আযকার করলে ইছলাহ হবে, ইখলাস হাসিল হবে। এজন্য শয়তান চায় না যিকির আযকার করে মানুষ ইখলাস হাসিল করুক। কাফির হতে হলে অনেক কিছু করতে হয় না, একটা কুফরী করলেই হলো। কিন্তু ঈমানদার হতে হলে অনেক কিছু করতে হয়। আক্বিদা হুসনে যন ঠিক করতে হবে, মুহ্ববত মারিফাত হাসিল করতে হবে, নিসবত কুরবত হাসিল করতে হবে, ইখলাস অর্জন করতে হবে, পবিত্র সুন্নত মুবারক আমল করতে হবে, বিশুদ্ধ ইলম চর্চা করতে হবে। এগুলোর মাধ্যমে প্রত্যেককে আল্লাহওয়ালা ও আল্লাহওয়ালী তথা হাক্বিকী ঈমানদার মুসলমান হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘ফগিংয়ের পরও ৭০ শতাংশের বেশি মশা বেঁচে থাকে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্রেতা সেজে মাদকবিরোধী অভিযান, হামলায় ডিবির ৫ সদস্য আহত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের ৫ জেলায় বন্যার সতর্কতা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অবৈধ স্থাপনা উচ্ছেদে ডিএসসিসির অভিযান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামিক ফাউন্ডেশনের নামে ভুয়া নিয়োগ বিজ্ঞপ্তি, সতর্ক থাকার আহ্বান
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘বডি কন্ট্রাক্টে’ মালয়েশিয়া যাওয়ার চেষ্টা, পালালো ৭১ যাত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইবার যুদ্ধ, তথ্যযুদ্ধ উপেক্ষার সুযোগ নেই -প্রধানমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রান্তিক পর্যায়ের রোগীরা সঠিক চিকিৎসা সেবা থেকে বঞ্চিত -স্বাস্থ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তথ্য মন্ত্রণালয়ের বিদ্যমান আইন সময়োপযোগী করা হবে -তথ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নিজেদের করা আইনেই আ’লীগের বিচার হবে -চিফ প্রসিকিউটর
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেশের শিল্পখাতের ব্যাপক সম্প্রসারণ করতে হবে -বাণিজ্যমন্ত্রী
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)












