দ্বি-রাষ্ট্র সমাধানকে ‘পৈশাচিক ষড়যন্ত্র’ বললো ইরানের আইআরজিসি
, ০৯ ছফর শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৫ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ০৪ আগস্ট, ২০২৫ খ্রি:, ২১ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ফিলিস্তিন-ইসরায়েল দ্বি-রাষ্ট্র সমাধানকে একটি ‘পৈশাচিক ষড়যন্ত্র’ হিসাবে বর্ণনা করেছে ইরানের আইআরজিসি। তারা মনে করে, মুসলমানদের কখনই ‘জায়নিস্ট শাসনকে’ স্বীকৃতি দেওয়া উচিত নয়।
হামাসের প্রাক্তন পলিটব্যুরো প্রধান ইসমাইল হানিয়াহর প্রথম বার্ষিকী উপলক্ষে গত শনিবার (২ আগস্ট) এক বিবৃতিতে আইআরজিসি এ কথা জানায়।
বিবৃতিতে বলা হয়, গাজার নির্যাতিত জনগণকে পানি, খাদ্য এবং ওষুধের মতো মৌলিক সম্পদ থেকে বিরত রাখার ক্ষেত্রে জায়নিস্ট সরকারের অপরাধের ধারাবাহিকতা মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এবং মানবতার বিরুদ্ধে অপরাধ।
আইআরজিসি আরও বলেছে, ‘মানবাধিকারের সমর্থক বলে দাবি করা কিছু পশ্চিমা দেশের নীরবতা এবং সমর্থন সত্ত্বেও এই বড় এবং অমানবিক অপরাধগুলো জায়নিস্ট শাসনের কর্মকা-ের বিরুদ্ধে বিশ্বব্যাপী প্রতিবাদ ছড়িয়ে দিয়েছে। ’
বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘ঘৃণ্য ও জঘন্য জায়নিস্ট শত্রু এবং তার শয়তানী সমর্থকদের কল্পনার বিপরীতে, ‘আল-আকসা স্টর্ম’ অভিযানটি প্রতিরোধের ইতিহাসের একটি নির্দিষ্ট সময়ে কেবল একটি ঐতিহাসিক ঘটনা এবং অলৌকিক ঘটনা ছিলো না, বরং আল-কুদসের মুক্তির পথে শহীদদের, বিশেষ করে ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের বিশুদ্ধ রক্তের নিশ্চয়তা নিয়ে- এটি ছিলো এই যুদ্ধক্ষেত্রের ভাগ্য নির্ধারণের জন্য একটি অপারেশনাল কৌশল। ’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
দক্ষিণ সিরিয়া ছাড়লেই ইসরায়েলের সঙ্গে সম্পর্ক : আল-শারা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘যুক্তরাষ্ট্রের সর্বাধুনিক প্রযুক্তিগুলোও ইরানের নিয়ন্ত্রণে’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
- ‘গাজাবাসী পরগাছা ইসরায়েলের ‘রাষ্ট্রীয় সন্ত্রাসের’ শিকার’
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
জাপানে টাইফুন দুজুয়ান: বাতিল শত শত ফ্লাইট ও বন্ধ রেল চলাচল
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
নিজেকে শেষ করে দেয়ার চেষ্টা চালিয়েছে ২৭৯ সন্ত্রাসী সেনা
২৪ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফিলিস্তিনিদের কৃষিজমির গাছপালা উপড়ে ফেলছে ইসরাইলি সন্ত্রাসী বাহিনী
২৩ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ভারতের শিক্ষাব্যবস্থায় ধস নামিয়েছে বিজেপি-আরএসএস : কংগ্রেস
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের কণ্ঠে ‘ফিলিস্তিন মুক্ত হোক’ স্লোগান
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
মার্কিন নিষেধাজ্ঞায় চীনের বিজ্ঞানভিত্তিক উদ্ভাবন বেড়েছে ৭২ শতাংশ
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইয়েমেন কারও দর-কষাকষির ঘুঁটি নয় : পররাষ্ট্রমন্ত্রী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
ইতালিতে নিকাব নিষিদ্ধের উদ্যোগ, সীমিত হচ্ছে বিদেশি শিক্ষার্থী
২২ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)