দ্বিতীয় মেয়াদে গায়ানার প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ইরফান আলী
, ১৫ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১১ রবি’, ১৩৯৩ শামসী সন , ০৯ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৪ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তেল সমৃদ্ধ গায়ানায় দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ইরফান আলী। ভেনেজুয়েলার সঙ্গে আঞ্চলিক বিরোধের মধ্যে গত শনিবার (৬ সেপ্টেম্বর) নির্বাচনী কর্তৃপক্ষ তাকে বিজয়ী ঘোষণা করেছে।
নির্বাচন কমিশন এক বিবৃতিতে জানিয়েছে, ইরফানের পিপলস প্রোগ্রেসিভ পার্টি/সিভিক (পিপিপি/সি) সোমবারের সাধারণ নির্বাচনে ৫৫ শতাংশ ভোট পেয়ে জয়লাভ করেছে।
৪৫ বছর বয়সী মধ্য-বামপন্থী নেতা ইরফান এখন গায়ানার বিশাল তেল সম্পদের সুবিধা ৮ লাখ ৫০ হাজার মানুষের কাছে পৌঁছানোর চ্যালেঞ্জের সম্মুখীন। দেশের ক্রমবর্ধমান জিডিপি সত্ত্বেও এদের অর্ধেকেরও বেশি এখনো দারিদ্রের মধ্যে বাস করছে।
ইরফানের প্রধান প্রতিদ্বন্দ্বী আজরুদ্দিন মোহাম্মদ। তার নবগঠিত (উইএন) ইনভেস্ট ইন ন্যাশনহুড (ডব্লিউ আইএন) দল ২৪.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় স্থান অর্জন করেছে।
বিরোধী দল ‘এ পার্টনারশিপ ফর ন্যাশনাল ইউনিটি’ (এপিএনইউ) দেশের ১৭.৭ শতাংশ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছে।
ইরফান আলী দলটি ইন্দো-গায়ানিজ সম্প্রদায়ের কাছ থেকে বেশিরভাগ সমর্থন পায়। তিনি ভেনেজুয়েলার প্রেসিডেন্ট মাদুরোর সরকারের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার সময়ে দ্বিতীয় বারের মতো পাঁচ বছরের মেয়াদে দায়িত্ব গ্রহণ করবেন।
মাদকবিরোধী অভিযানের জন্য ক্যারিবিয়ানে মার্কিন যুদ্ধজাহাজ মোতায়েনের পর ভেনিজুয়েলার সঙ্গে উত্তেজনা চলছে গায়ানারও। এসেকুইবো অঞ্চল নিয়ে দুই দেশের বিরোধ শতাব্দীর পুরনো। ২০১৫ সালে বিপুল তেল সম্পদ আবিষ্কারের পর তা আরও তীব্রতর হয়।
গায়ানায় বর্তমানে বিশ্বের বৃহত্তম মাথাপিছু তেলের মজুদ রয়েছে। ২০৩০ সালের মধ্যে প্রতিদিন উৎপাদন এক মিলিয়ন ব্যারেল পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। বর্তমানে এই উৎপাদনের পরিমাণ ৬ লাখ ৫০ হাজার ব্যারেল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)