দোহায় ইসরায়েলি হামলার পর ট্রাম্পের সাথে কাতারের প্রধানমন্ত্রীর সাক্ষাৎ
, ২১ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৫ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ০১ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
চলতি সপ্তাহে দোহায় সন্ত্রাসী ইসরায়েলের হামলার প্রেক্ষাপটে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আল থানি নিউইয়র্কে ট্রাম্পের সাথে বৈঠকে বসছে।
এর আগে, গত মঙ্গলবার দোহায় হামাসের একটি বৈঠকে ইসরায়েলি হামলার পর থেকে শেখ মোহাম্মদ যুক্তরাষ্ট্রে কূটনৈতিক কার্যক্রমে ব্যস্ত রয়েছে।
আল জাজিরা জানিয়েছে, গত জুমুয়াবার হোয়াইট হাউসে প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ মার্কিন প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট এবং পররাষ্ট্রমন্ত্রীর সাথে দেখা করে। সেখানে তারা সন্ত্রাসী ইসরায়েলের হামলা ও যুক্তরাষ্ট্র-কাতার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আলোচনা করে।
উপসাগরীয় দেশ কাতারকে নিজেদের ঘনিষ্ঠ মিত্র হিসেবে দেখে ওয়াশিংটন। দোহার বাইরে মরুভূমি এলাকায় যুক্তরাষ্ট্রের আল উদেইদ বিমানঘাঁটি রয়েছে। ট্রাম্প ইতোমধ্যেই বলেছে, দখলদার ইসরায়েল কাতারকে লক্ষ্যবস্তু করার ঘটনায় সে ‘খুবই অসন্তুষ্ট’। এই হামলাকে ইসরায়েল-হামাসের চলমান যুদ্ধবিরতিকে ব্যাহত করার জন্য পরিকল্পিত হামলা বলে মনে করা হচ্ছে।
ওয়াশিংটন থেকে আল জাজিরার সংবাদদাতা হালকেত বলেছে, ‘উদ্বেগের বিষয় হলো ওই হামলার ফলে কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক ক্রমশ জটিল হয়ে উঠেছে। কাজেই দুই দেশই সম্পর্ক এগিয়ে নেয়ার পথ খুঁজছে। ’
বৈঠকের স্থান ও সময় এখনো স্পষ্ট নয়। তবে ট্রাম্প বর্তমানে নিউইয়র্কে আছে এবং ম্যানহাটন টাওয়ারে অবস্থান করছে। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন রণতরি ডুবিয়ে দেয়ার হুঁশিয়ারি, যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে নারাজ ইরান
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাজ্যের ইসরায়েলগামী অস্ত্রের চালান জব্দ করল বেলজিয়াম
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ব্যয়বহুল, বিরল গোয়েন্দা ড্রোন বিধ্বস্ত যুক্তরাষ্ট্রের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্র-ইরান দ্বিতীয় দফা আলোচনা নিয়ে যা জানালো পাকিস্তান
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দাবি আদায় না হওয়া পর্যন্ত হরমুজ ‘দখলে’ থাকবে, হুঁশিয়ারি ইরানের
১৭ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২৪ ঘণ্টায় দখলদারদের বিরুদ্ধে ৬৫ সামরিক অভিযান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার পর সৌদি আরব-কাতার-তুরস্ক সফরে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২৭ হাজার কোটি ডলার ক্ষতিপূরণ দাবি ইরানের
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
লেবাননে ইসরায়েলি হামলা থামাতে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমাকে নতি স্বীকার করাতে বুশরা বিবিকে নির্যাতন করা হচ্ছে -ইমরান খান
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ অবরোধ ‘কার্যকর’ করতে না পেরে যে যুক্তি দিচ্ছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভারতে বিদ্যুৎকেন্দ্রে বিস্ফোরণে নিহত ১৯
১৬ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)