দেশজুড়ে বইছে তাপপ্রবাহ:
দেড় দশকে ঢাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি
, ১৩ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৩ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১২ মে, ২০২৫ খ্রি:, ২৯ বৈশাখ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
তাপপ্রবাহে পুড়ছে দেশের বেশিরভাগ এলাকা। জনজীবন অতিষ্ঠ। গত জুমুয়াবার চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে। এ তাপমাত্রার রেকর্ড হয়েছে চুয়াডাঙ্গায়। রাজধানীতেও চলতি বছরের সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে।
দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গায়, ৪১.২ ডিগ্রি সেলসিয়াস। এর আগে চলতি বছরে দুই দিন সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২৮ মার্চ চুয়াডাঙ্গায় এবং ২৩ এপ্রিল যশোরে ৩৯.৮ ডিগ্রি সেলসিয়াস।
এদিন রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রাও রেকর্ড হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। বিশেষজ্ঞরা বলছেন, তাপমাত্রার বড় একটা অংশ ভূমি শোষণ করে নেয়। এতে গরমের অনুভূতি অনেকটাই কমে আসে। কিন্তু অতি নগরায়ণের প্রভাবে ঢাকাসহ দেশের বড় শহরগুলোর ভূমির তাপমাত্রা ক্রমাগত বেড়ে চলছে। গত দেড় দশকে ঢাকার ভূমির তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। যে কারণে পারদে রেকর্ড হওয়ার তাপমাত্রার চেয়েও ঢাকায় গরম অনুভূতির মাত্রা অনেক বেশি থাকে।
ঢাকাসহ দেশের পাঁচটি বড় শহরে তাপমাত্রার ঝুঁকি নিয়ে একটি গবেষণাপত্র প্রকাশ হয়েছে গত বছর। যুক্তরাজ্যের ব্রুনেল ইউনিভার্সিটি, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট), বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসসহ (বিইউপি) সরকারের দুটি সংস্থা মিলে গবেষণাটি পরিচালনা করে। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটের নগর এলাকার তাপমাত্রাগত ঝুঁকি নিয়ে গবেষণাটি করা হয়। গবেষণায় দেখা যায়, পাঁচটি শহরেই নগর এলাকায় ভূপৃষ্ঠের তাপমাত্রা নগর এলাকার আশপাশে বা বাইরের এলাকা থেকে অনেক বেশি। পাঁচটি শহরের মধ্যে তুলনামূলক বেশি ঝুঁকি ঢাকার নগর এলাকার। এখানে ২০০৫-১৯ সাল পর্যন্ত প্রায় দেড় দশকে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে ০.৮ ডিগ্রি সেলসিয়াস। আর চট্টগ্রামে ভূপৃষ্ঠের তাপমাত্রা বেড়েছে ০.২ ডিগ্রি সেলসিয়াস।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
বছরের পর বছর একই চিত্র, সড়ক নিয়ে ক্ষোভে ফুঁসছে শহরবাসী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্বেচ্ছাশ্রমে জমির আইল হলো রাস্তা, স্বস্তিতে দুই গ্রামের মানুষ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-আগস্টে দেশে রয়েছে বন্যার আশঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডার্ক ওয়েব-ক্রিপ্টোতে অপরাধ ঠেকাতে ‘সাইবার ফরেনসিক’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ডিএমপির পাঁচ এডিসি ও এক এসিকে বদলি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হাইকোর্টে একদিনেই নিষ্পত্তি ২,৪১১ পুরোনো মামলা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘চীন থেকে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার বিষয় নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে ভারত’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে নন -ফখরুল
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘সরকার এলপিজির দাম কমিয়েছে, ধাপে ধাপে জ্বালানির দামও কমবে’
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জাল যার, পানি তার’ নীতিতে চলবে হাওর ও নদী ব্যবস্থাপনা -মৎস্য প্রতিমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুলাই-সংশ্লিষ্ট মামলায় বাহিনীর এজাহারভুক্ত সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা চেয়ে রিট
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)