দেড় ঘণ্টায় শেষ গরু-খাসি-মুরগির গোশত, পড়ে রইল দুধ-ডিম
, ০৭ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ আশির, ১৩৯১ শামসী সন , ১৮ মার্চ, ২০২৪ খ্রি:, ০৪ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) দেশের খবর
পবিত্র রমজানে সুলভ মূল্যে পণ্য বিক্রি করতে এসেছে প্রাণিসম্পদ অধিদপ্তরের ভ্রাম্যমাণ ভ্যান। গরু, খাসি ও মুরগির গোশত বিক্রি হচ্ছে। আরও রয়েছে দুধ, ডিম। ক্রেতারাও ভিড় করেছেন ভ্যানের সামনে। কিন্তু সবার আগ্রহ গোশত কেনায়। বিক্রি শুরুর দেড় ঘণ্টারও কম সময়ে গোশত শেষ হতেই ভিড় উধাও। পড়ে ছিল দুধ-ডিম।
এমন চিত্র দেখা গেল গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) সকালে, রাজধানীর মহাখালী দক্ষিণপাড়ার নিকেতন বাজার সড়কে।
রোজা উপলক্ষে রাজধানীর ২৫টি জায়গায় ভ্রাম্যমাণ ভ্যানে করে সুলভ মূল্যে দুধ, ডিম ও গোশত বিক্রি করছে প্রাণিসম্পদ অধিদপ্তর। এর অংশ হিসেবে একটি ভ্রাম্যমাণ ভ্যান মহাখালী দক্ষিণপাড়ায় সকাল ১০টার দিকে এসব বিক্রির কার্যক্রম শুরু করে।
ভ্যানটিতে ৮০ কেজি গরুর গোশত, ৬০ কেজি চামড়া ছাড়া ব্রয়লার মুরগির গোশত, ৫ কেজি খাসির গোশত, ১৮০ লিটার দুধ ও ২ হাজার ১০০টি ডিম ছিল।
বিক্রি শুরুর সময় থেকেই ভ্যানের সামনে ছিল ক্রেতাদের ভিড়। অনেকে গোশত কিনতে এসেছেন। সরেজমিনে দেখা যায়, বেলা ১১টা ২৫ মিনিটের মধ্যে শেষ হয় মুরগির গোশত। এর আগে সাড়ে ১০টা নাগাদ খাসির গোশত আর বেলা সোয়া ১১টার দিকে গরুর গোশত শেষ হয়ে যায়। গোশত শেষ হতেই পুরো ফাঁকা হয়ে যায় ভ্রাম্যমাণ ভ্যানের আশপাশ।
মূলত সোয়া ১১টা থেকেই ভিড় কমতে শুরু করে। একের পর এক ক্রেতা জানতে চান, গরুর গোশত আছে কিনা? বিক্রেতারা ‘না’ বললে অনেকেই সারিতে আর দাঁড়াননি। সাড়ে ১১টার আগে আগে যখন মুরগির গোশতও শেষ হয়ে যায়, তখন ভ্যানের সামনে আর কোনো ক্রেতা দেখা যায়নি।
বিক্রেতারা বললেন, সাড়ে ১১টার দিকে গোশত শেষ হয়ে গেলেও তাঁদের কাছে তখনো ১ হাজার ২০০টি ডিম ও ৭০ লিটারের মতো দুধ ছিল। দু-একজন করে ক্রেতা এসে দুধ আর ডিম কিনছেন।
ভ্রাম্যমাণ ভ্যানের ক্যাশিয়ার ফরহাদ হোসেন বলেন, এখানে গরুর গোশতের চাহিদা সবচেয়ে বেশি। গোশত শেষ হয়ে গেলে দুধ আর ডিম বিক্রি করা বেশ কঠিন হয়ে যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগেই বোনাস পাচ্ছেন ৪ লাখ এমপিও শিক্ষক-কর্মচারী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বজ্রপাতের শঙ্কা : বৃষ্টির আভাস অনেক জায়গায়
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
স্কুল ব্যাগে মিলল ১০ হাজার পিস ইয়াবা, কারবারি গ্রেফতার
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মন্ত্রী হলেন আহমেদ আযম খান
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘আমলাতান্ত্রিক জটিলতায় জ্বালানি তেলের এমন সংকট হচ্ছে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সেনা কর্মকর্তাদের মামলার পুনঃতদন্ত ও সেনা আইনে বিচার দাবি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘যুক্তরাষ্ট্রের তদন্তে বাংলাদেশের নাম আসার যৌক্তিকতা নেই’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
‘মাতুয়াইল ল্যান্ডফিল পরিণত হবে আধুনিক রিসোর্স সার্কুলেশন পার্কে’
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঈদে নতুন নৌরুটে লঞ্চ সার্ভিস চালু ১৭ মার্চ
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশ গঠনে বিরোধ নেই -প্রধানমন্ত্রী
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আওয়ামী লীগ দেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন বানিয়েছিলো -রাষ্ট্রপতি
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ভরাট ও দখল-দূষণে মৃতপ্রায় হাওরের খাল, সেচ সংকটে কৃষকেরা
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)