দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত -প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক:
প্রধান উপদেষ্টা ইউনূস বলেছে, আমরা নির্বাচনের সময়সীমা ঘোষণা করেছি, আগামী ফেব্রুয়ারিতে যার আয়োজন করা হবে| গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) কক্সবাজারে রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সংলাপে অংশ নিয়ে সে একথা বলেছে|
প্রধান উপদেষ্টা বলেছে, দেশ এখন স্থিতিশীল, আমরা নির্বাচনের জন্য প্রস্তুত|
এসময় রোহিঙ্গাদের ব্যাপারে অবিরত সহযোগিতা দেওয়ার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোকে ধন্যবাদ জানায় প্রধান উপদেষ্টা|
প্রধান উপদেষ্টা জানায়, রোহিঙ্গাদের ব্যাপারে স্থায়ী সমাধান ও বৈশ্বিক মঞ্চে সংকটকে তুলে ধরে নিরাপদ প্রত্যাবাসনের চেষ্টা করছে সরকার|
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।