ইতিহাস
দেশে দেশে সম্মানিত দ্বীন ইসলাম উনার আগমন (চীন)
, ২১ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৩ ছামিন, ১৩৯৩ শামসী সন , ১১ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২৭ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) ইতিহাস
পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে, ‘তোমরা জ্ঞান লাভ করো, যদি তা চীন দেশেও থেকে থাকে।’ সাধারণত, এখানে চীন অর্থ দূরবর্তী স্থানকে বোঝানো হয়েছে। যেহেতু আরব দেশ থেকে পূর্ব দিগন্তে বহুদূরে অবস্থিত চীন দেশ, তাই জ্ঞানলাভের জন্য চীনের নাম উল্লেখ করা হয়েছে।
চীনে সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের ইতিহাস অত্যন্ত সুপ্রাচীন। চীনা ভাষায় সে দেশে দ্বীন ইসলাম উনার আগমন সম্পর্কিত যেসব তথ্যসূত্র পাওয়া যায় তা থেকে জানা যায়, ৬২২ সালের কাছাকাছি কোনো একটা সময়ে (হিজরী ৩য় সনে) চীন উপকূলে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুমগণ উনারা আগমন মুবারক করেন। ইতিহাস মতে, হযরত আবু ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত কায়েস ইবনে হুযায়ফা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু, হযরত ওরযাহ ইবনে আসাসা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু এবং হযরত আবু কায়েস ইবনুল হারেস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনারা অগ্রগামী দলে ছিলেন। আর উক্ত সুমহান দলের নেতৃত্ব মুবারক প্রদানকারী হযরত আবু ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু তিনি চীনের ক্যান্টন বন্দরে অবস্থান মুবারক করেন। সে স্থানে উনার নির্মিত ‘হুয়াশেং মসজিদ’ আজও বিদ্যমান। হুয়াশেং মসজিদের পাশেই হযরত আবু ওয়াক্কাস রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার পবিত্র মাজার শরীফ। অন্য দুইজন হযরত ছাহাবী রদ্বিয়াল্লাহু তায়ালা আনহুম উনাদের পবিত্র মাজার শরীফ উপকূলীয় ফু-কীন প্রদেশের চুয়ান-চু বন্দরের নিকটবর্তী লিং নামক পাহাড়ের পাদদেশে অবস্থিত।
তবে চীনে সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের আরও ব্যাপক সূচনা ঘটে উমাইয়া শাসকদের সময়ে। এ সময় চীনাদের সঙ্গে আরবীয়দের কূটনৈতিক সম্পর্ক তৈরি হয়। পরে যখন তৎকালীন চীনা শাসক সোয়ানসোংকে সিংহাসনচ্যুত করা হয় তখন তার পুত্র তৎকালীন আব্বাসীয় শাসক মানসুরের কাছে সাহায্য চায়। মানসুর তার সাহায্যে ৪ হাজার সৈন্য প্রেরণ করে এবং তাদের সাহায্যে শাসক সোয়ানসোং আবার ক্ষমতায় অধিষ্ঠিত হয়। ৪ হাজার মুসলমান সৈন্যরা পরবর্তীতে চীনেই স্থায়ীভাবে বসতি স্থাপন করেন এবং দ্বীন ইসলাম প্রচার শুরু করেন। এ সময়কালের ৬০০ বছর পর পুনরায় আরও একটি কাফেলা সম্মানিত দ্বীন ইসলাম প্রচারের জন্য চীনে গমন করে। তারা সবাই ছিলো আরব, ইরান ও তুরস্কের নাগরিক। হিজরী সপ্তম শতকে কুখ্যাত মঙ্গোলীয় আক্রমণের শিকার হয়ে তারা চীনে অবস্থান করেন। উনাদের ঐকান্তিক প্রচেষ্টায় উত্তর ও পশ্চিম চীনে সম্মানিত দ্বীন ইসলাম প্রসারতা লাভ করে। ১৩ শতকে চীনের সারা ইউনান প্রদেশের মানুষ মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ!
১৪ শতকের একজন ঐতিহাসিক লিখেছে, ‘তালিফোর সব অধিবাসী মুসলমান।’ ইবনে বতুতা বলেছে, ‘প্রায় সব শহরেই মুসলিম মহল্লা বিদ্যমান।’ ১৫ শতকের মুসলিম বণিক আলী আকবর বলেছে, ‘পিকিং শহরে প্রায় ৩০ হাজার মুসলমান বাস করে। ১৭ শতকের শুরুতে চীনা ইহুদিদের একটি বিরাট দল মুসলমান হয়ে যায়। ১৮ শতকে কিন লং জিঙ্গারিয়ার বিদ্রোহ দমন করার পর সেখানে যে ১০ হাজার পরিবারকে পুনর্বাসন করে, তারা সবাই পার্শ্ববর্তী মুসলিম জনবসতির মাধ্যমে মুসলমান হয়ে যান। শানতোং অঞ্চলে একক দুর্ভিক্ষের সময় মুসলমানদের কাছে আশ্রিত প্রায় ১০ হাজার বালক মুসলমান হয়। এছাড়া, কুয়ান তোং অঞ্চলে দুর্ভিক্ষে প্রায় ১৫ হাজার চীনা বালক সম্মানিত ইসলামী ভাবধারায় উজ্জীবিত হয়ে পবিত্র দ্বীন ইসলাম গ্রহণ করে।
চীনারা মুসলমান হয়ে নিজেদের ভাবধারাকে সত্য, সুন্দরের পথে চালিত করে। ফলে দ্বীনি ক্ষেত্রেও লেগেছে পরিবর্তনের সুবাতাস। লানঝু নদী তীরে অবস্থিত মসজিদে তাই আজ নতুন করে প্রাণ ফিরে এসেছে। ১১টি প্রদেশের রাজধানী শহর ঝিয়াংয়ের মসজিদ গুলোতে আজ মুসলমানদের ভিড়। এসব দৃশ্য চীনে সম্মানিত ইসলামী ঐতিহ্যের পুনরুত্থানেরই যেন বহিঃপ্রকাশ ঘটাচ্ছে বিশ্ববাসীর সামনে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
অশ্লীল চিত্র দেখা ও তৈরিতে যে সমস্ত বিধর্মী রাষ্ট্র শীর্ষে...
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বিধর্মীদের কুকীর্তিগুলো লিখিত রূপ দেয়নি কোনো লেখক, ফলে তাদের অপকীর্তিগুলো মুসলমানদের জানার আড়ালেই থেকে যাচ্ছে
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি বিধর্মী-কাফির, মুশরিকরা কতবেশি বিদ্বেষ পোষণ করে তার একটি উদাহরণ
১৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার থেকে বর্তমান মুসলিম দেশগুলোর বিধর্মীপ্রীতিতে মত্ত শাসকগোষ্ঠীর শিক্ষা গ্রহণ করা উচিত
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমীরুল মু’মিনীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম তিনি এক ছোট্ট কুটিরে খুঁজে পেলেন গরিব কিন্তু বেমেছাল তাক্বওয়াধারী এক পুত্রবধু
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
খলীফাতুল মুসলিমীন সাইয়্যিদুনা হযরত ফারূকে আ’যম আলাইহিস সালাম উনার ইলম মুবারক
১৪ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমামুল আউওয়াল সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি অনন্য খুছুছিয়ত মুবারক আর বাবুল ইলমী শানে মহীয়ান
১২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৪র্থ পর্ব)
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (১৪)
০৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিশ্ব সভ্যতায় মুসলমানদের অবদান: ইলম অর্জন ও প্রচার প্রসার (৩য় পর্ব)
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফরাসী সাম্রাজ্যবাদের বিরুদ্ধে হযরত শায়েখ সাইয়্যিদ আহমদ রহমতুল্লাহি আলাইহি এবং নববী মুহব্বতের দৃষ্টান্ত
০৩ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
প্রসঙ্গ: অভিশপ্ত ইহুদী মনস্তত্ব বিশ্লেষণ
০২ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












