জুলাই আন্দোলন দমনে ৩ লাখের বেশি গুলি ছুড়েছিলো পুলিশ
, ৩০ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৫ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৪ আগস্ট, ২০২৬ খ্রি:, ৩০ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
জুলাই আন্দোলনের সময় আন্দোলন দমনে পুলিশ ৩ লাখ ৫ হাজার ৩১১ রাউন্ড গুলি ছুড়েছিল বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এ দাবি করেছে প্রসিকিউশন। এর মধ্যে শুধু ঢাকায় ছোড়া হয় ৯৫ হাজার ৩১৩ রাউন্ড। গত মঙ্গলবার কাদেরসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের সাত নেতার বিরুদ্ধে মামলায় পঞ্চম দিনের যুক্তিতর্কে এসব তথ্য তুলে ধরেন প্রসিকিউটর গাজী এমএইচ তামীম।
প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, আন্দোলনের সময় ৭.৬২ মিমি গোলাবারুদসহ বিভিন্ন প্রাণঘাতী অস্ত্র ব্যবহার করা হয়। এর মধ্যে এলএমজি, এসএমজি, চীনা রাইফেল, শটগান, রিভলভার ও পিস্তলের কথা উল্লেখ করা হয়েছে। ৪০টির বেশি জেলায় প্রাণঘাতী অস্ত্র ব্যবহারের তথ্যও যুক্তিতর্কে তুলে ধরা হয়।
প্রসিকিউটর তামীম বলেন, পুলিশ সদর দপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, জুলাই আন্দোলনে ৭.৬২ মিমি গোলাবারুদ ব্যবহার করা হয়েছিল। তার দাবি, এটি অত্যন্ত প্রাণঘাতী ধরনের গোলাবারুদ এবং সাধারণত সামরিক বা আধাসামরিক বাহিনীর ব্যবহারের সঙ্গে যুক্ত। জাতিসংঘের মানবাধিকারবিষয়ক অনুসন্ধানেও আন্দোলনের সময় নিরাপত্তা বাহিনীর ৭.৬২ মিমি রাইফেল ব্যবহারের তথ্য উঠে এসেছে।
জাতিসংঘের অনুসন্ধানে পুলিশ বাহিনীর দেওয়া তথ্যের ভিত্তিতে বলা হয়েছে, ৭.৬২ মিমি রাইফেল, এসএমজি ও গ্লক পিস্তল আন্দোলন দমনে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, গাজীপুর, নারায়ণগঞ্জ, নরসিংদী, কিশোরগঞ্জ, কক্সবাজার, কুমিল্লা, চাঁদপুর, রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, বগুড়া, মাগুরা, ভোলা, ময়মনসিংহ ও মানিকগঞ্জসহ বিভিন্ন এলাকায় মোতায়েন করা হয়েছিল।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ফ্ল্যাট ভাড়া নিয়ে ‘এনজিও’, ঋণ দেয়ার কথা বলে গ্রাহকের টাকা নিয়ে উধাও তারা
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইমাম-মুয়াজ্জিনদের কৃষিতে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ দেয়া হবে -কৃষিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
নির্মাণ শেষের আগেই এশিয়ান হাইওয়ের ২৫০ মিটার এলাকাজুড়ে বড় ফাটল
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মুঠোফোন সেবার মান বাড়ানোর অপেক্ষা কি দীর্ঘ হচ্ছে
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আওয়ামী নাশকতার নতুন কৌশল ঠেকাতে মাঠে ৪ বাহিনী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পুরোনো চেসিসে সিøপার বাস বানানো যাবে না
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সুদের চাপ কমাতে ৬২ হাজার কোটি টাকার প্রণোদনা ঘোষণা -গভর্নর
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
গাজীপুরে পোশাক কারখানার গোডাউনে আগুন
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দ্রব্যমূল্যের উর্ধ্বগতিতে সংকটে রেস্তোরাঁখাত, ৯ দাবি মালিক সমিতির
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সয়াবিন-গ্লুকোজ-স্যাকারিন-ইউরিয়া সার-ডিটারজেন্টে তৈরি হচ্ছে দুধ!
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দিল্লির ইশারায় যারা কাজ করছে, তারা শয়তানের দোসর -ভূমিমন্ত্রী
০৪ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিশ্ববাজারে স্বর্ণের দামে বড় পতন
০৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)