দেশে কয়েক বছরে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল করা হবে
, ১৯ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ০৬ জুন, ২০২৬ খ্রি:, ২৩ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ড. এস এম জিয়াউদ্দিন হায়দার বলেছেন, আমাদের দেশে সরকারি ও বেসরকারি হাসপাতাল মোটামুটি আছে। কিন্তু স্পেশালাইজড হাসপাতাল নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি, বাংলাদেশে স্পেশালাইজড হেলথকেয়ার জিরো অবস্থানে নিয়ে যাবো। আগামী কয়েক বছরে অন্ততপক্ষে ৭-৮টি সুপার স্পেশালাইজড হাসপাতাল তৈরি করবো।
গতকাল জুুময়াবার নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহে সামাজিক সংগঠন টিম খোরশেদের উদ্যোগে ফ্রি অ্যাম্বুলেন্স সেবার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এসব কথা বলেন।
এস এম জিয়াউদ্দিন হায়দার বলেন, পিজি হাসপাতালের (বর্তমানে বাংলাদেশ মেডিকেল বিশ^বিদ্যালয়) পাশে একটি হাসপাতালের কাজ এরইমধ্যে শুরু হয়ে গেছে। আমরা চীন সরকারের সঙ্গে কথা বলেছি। যার মাধ্যমে নীলফামারীতে হাজার বেডের একটি স্পেশালাইজড হাসপাতাল তৈরি হবে। তারই ধারাবাহিকাতয় নারায়ণগঞ্জেও হাজার বেডের সুপার স্পেশালাইজড হাসপাতাল হবে।
জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে তিনি বলেন, একজন রোগী যে কোনো পরিবেশে, জাত-ধর্ম-বর্ণ-রাজনীতি নির্বিশেষে সরকারি-বেসরকারি হাসপাতালে এলে (চিকিৎসক) তাকে চিকিৎসা দিতে বাধ্য থাকবে। ইমার্জেন্সি মেডিকেল সার্ভিসের সীমাবদ্ধতা হলো অনেকের বেলায় চিকিৎসকদের পুলিশের জন্য অপেক্ষা করতে হয়। আমরা এ ধরনের আইনের পরিশোধন করতে চাই, যাতে করে একজন অপরাধীও চিকিৎসা পায়। অপরাধী হলেও চিকিৎসা পাওয়ার অধিকার আছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পানি নামলেই কৃষকের হাতে ধানের চারা দেবে সরকার -কৃষিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ব্যবসায়ীর কান কামড়ে বিএনপি নেতা বললেন, ‘এলাকা ছাড়’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালানোর প্রশিক্ষণ নিয়েছে ১৩৩৬ বাংলাদেশি
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, মোটরসাইকেলে ১৭৩ মৃত্যু
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
এখনও মাঝে মাঝে হতাশ লাগে -প্রধানমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাহাড়খেকোদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে -বিদ্যুৎ প্রতিমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে জানুয়ারিতে এসএসসি এবং জুনে এইচএসসি পরীক্ষা হবে
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাতারাতি বড় কোন পরিবর্তন করা সম্ভব নয়, আইএমএফকে অর্থমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মানসিক সমস্যায় আক্রান্তদের ৯২ শতাংশের বেশি চিকিৎসাসেবা নেন না -স্বাস্থ্যমন্ত্রী
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
২০৩০ সালের মধ্যে ১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ‘ফ্যামিলি কার্ড’
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৫২৭ কোটির বাঁধ টিকল মাত্র দেড় মাস!
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
দেশে ফিরলে কী হবে হাসিনার, আইন কী বলছে?
১৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)