দেশে কোন দল ক্ষমতায়, তার ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ভর করা উচিত নয় -সাবের
নিজস্ব প্রতিবেদক:
পরিবেশ মন্ত্রী সাবের হোসেন চৌধুরী মনে করেন, দেশে কোন দল ক্ষমতায় আছে, তার ওপর বাংলাদেশ-ভারত সম্পর্ক নির্ভর করা উচিত নয়। তিনি বলেছেন, বাংলাদেশ ও ভারতের সম্পর্ক হতে হবে পারস্পরিক কল্যাণের ভিত্তিতে, স্থায়ী বন্ধনের। কোন দল ক্ষমতায় আছে, তার ওপর দুই দেশের সম্পর্ক নির্ভর করা উচিত নয়।
গত শনিবার (১১মে) সন্ধ্যায় ঢাকা ক্লাবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অব ম্যাস কমিউনিকেশন (আইআইএমসি) অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বাংলাদেশ-এর আয়োজনে অ্যাসোসিয়েশনের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং ইহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স প্রদান অনুষ্ঠানে তিনি উক্ত মন্তব্য করেন।
তিনি বলেন, উন্নয়ন সাংবাদিকরা পরিবেশগত চ্যালেঞ্জ মোকাবেলায় এবং দেশের আর্থ-সামাজিক অগ্রগতিতে অগ্রণী ভূমিকা পালন করেন।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।