দেশে কর্মরত ভারতীয়দের চাকরিচ্যুতির আহ্বান ড. ফরহাদের
বাংলাদেশে ২৬ লক্ষ ভারতীয় চাকরি করে জানিয়ে অবিলম্বে তাদেরকে অব্যাহতি দিয়ে সেখানে বাংলাদেশি নাগরিকদের নিয়োগ দেওয়ার আহ্বান জানিয়েছেন জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) (জাতীয় প্রেস ক্লাবের সামনে এক বিক্ষোভ মিছিলপূর্ব সমাবেশে সভাপতির বক্তব্যে অন্তর্বর্তী সরকারের প্রতি এ আহ্বান জানান তিনি। ভারতীয় পানি আগ্রাসনের বিরুদ্ধে এনপিপির উদ্যোগে এই কর্মসূচি হয়।
বাংলাদেশের পূর্বাঞ্চলে আকস্মিক বন্যার প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারত অভিন্ন নদীগুলোর গেইট খুলে দেয়ায় এই বন্যার সৃিষ্ট হয়েছে। তিনি অবিলম্বে এসব গেইট বন্ধ করার আহ্বান জানান।
এনপিপির চেয়ারম্যান আওয়ামী লীগ সরকারের আমলে ভারতের সাথে সম্পাদিত রেলসহ অসম চুক্তি বাতিলের দাবি জানান।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।