ছাত্ররা ক্ষমতার জন্য লড়াই করেনি, সিস্টেম রিফর্মেশনের জন্য করেছে -উপদেষ্টা আসিফ
রাষ্ট্রের সকল অঙ্গকে বিগত ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে দিয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুব- ক্রীড়া, শ্রম ও কর্মসংস্থান বিষয়ক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
তিনি বলেন, ছাত্ররা ক্ষমতার জন্য আন্দোলন করেনি। তারা সিস্টেম রিফর্মেশনের জন্য লড়াই করেছে। আমরা সেই সিস্টেমকে রিফর্মেশন করবো। কারণ একজন যদি দেখেন তার ঊর্ধ্বতন কাজ করছেন না, তখন তিনিও কাজে আগ্রহ হারাবেন। এটাই স্বাভাবিক। তাই ওপর থেকে নিচ পর্যন্ত সিস্টেম ঠিক করতে হবে।
গত জুমুয়াবার (২৩ আগস্ট) রাতে নোয়াখালীর বন্যা পরিস্থিতি পরিদর্শন শেষে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
আসিফ মাহমুদ বলেন, বিগত ১৬ বছর কিছু মানুষ বাংলাদেশকে কুড়ে কুড়ে নষ্ট করেছে। রাষ্ট্রকে অকার্যকর করতে সবকিছু করেছে তারা। এবার আমরা সুন্দর সমৃদ্ধ ক্ষুধামুক্ত বাংলাদেশ চাই।
তিনি বলেন, বাংলাদেশে সৃষ্ট বন্যা কারো ষড়যন্ত্র কি না তা খতিয়ে দেখা হবে। আমরা অতীত ভুলে ঘুরে দাঁড়াতে চাই। ঐক্যবদ্ধ হয়ে আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়তে চাই।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।