দেশে এত মন্ত্রণালয় থাকার দরকার নেই -আহসান এইচ মনসুর
, ০৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৩ আউওয়াল, ১৩৯২ শামসী সন , ১১ জুন, ২০২৪ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
বাজেটের ব্যয় খাত সংকুচিত করা হয়েছে, কিন্তু ব্যয় কমানো হয়নি বলে মনে করেন আহসান এইচ মনসুর। অর্থনীতির বিদ্যমান বাস্তবতায় ব্যয় সাশ্রয় করা দরকার বলে তিনি মনে করেন।
ব্যয় সাশ্রয়ের বিষয়ে প্রশ্ন তোলেন আহসান মনসুর। তার প্রশ্ন, ‘আমাদের বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দরকার আছে কি? আমার তা মনে হয় না। সরকার যদি একটু নির্মোহভাবে চিন্তা করে, দেশে এত মন্ত্রণালয় থাকার দরকার নেই। যুক্তরাষ্ট্রে ১১টি মন্ত্রণালয়, অথচ আমাদের এখানে ৫০ থেকে ৬০টি।’
‘অর্থনীতির চালচিত্র ও বাজেট ২০২৪-২৫’ শীর্ষক আলোচনা সভায় বেসরকারি গবেষণা সংস্থা পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর এ কথা বলেন। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) রাজধানীর একটি হোটেলে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আহসান মনসুর বলেন, মূল্যস্ফীতি কমানো মুদ্রানীতি ও বাংলাদেশ ব্যাংকের বিষয়। মূল্যস্ফীতি কমানো বাজেটের বিষয় নয়, যদিও বাজেট সেখানে সহযোগী ভূমিকা পালন করতে পারে। গত বছরের তুলনায় এ বাজেট সংকোচনমুখী হয়েছে; এখন সংকোচনমূলক মুদ্রানীতি কার্যকর হলে মূল্যস্ফীতি কমবে।
মুদ্রা বিনিময় হার বর্তমানে যেখানে আছে, ‘খুব সম্ভবত আগামী কয়েক মাস সেখানেই থাকবে। সেটা যদি থাকে এবং সুদের হার যেভাবে বাজারভিত্তিক করা হয়েছে, তা যদি থাকে অর্থাৎ কোনো হস্তক্ষেপ যদি না করা হয়, তাহলে অন্য দেশে মূল্যস্ফীতি কমার যে চিত্র দেখা গেছে, আমাদের দেশেও তাই দেখা যাবে।’
আহসান মনসুরের মতে, তারপরও জিনিসপত্রের দাম কমবে না, তবে মূল্যবৃদ্ধির হার কমবে। তিনি আরও বলেন, ‘সরকার যদি বুঝে কাজ করে, তাহলে আগামী জানুয়ারি মাসের দিকে আমরা তা আশা করতে পারি। আমাদের লক্ষ্য হচ্ছে, মূল্যস্ফীতি ১০ থেকে কমিয়ে ৫ থেকে ৬ বা সাড়ে ৬ শতাংশে নামিয়ে আনা। এটা খুব কঠিন বিষয় নয়, ৬ থেকে ৯ মাসের মধ্যেই সম্ভব।’
এ সম্পর্কিত আরো সংবাদ
-
তেলের লাইনেই সকালের নাস্তা-দুপুরের খাবার, দিনশেষে ফিরতে হলো খালি হাতে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস না পেয়ে মহাসড়ক অবরোধ করলেন রাজধানীর বাসিন্দারা
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ঢাকাসহ তিন বিভাগে বৃষ্টির আভাস
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অফিস সহায়ককে পুলিশে দিলেন অ্যাটর্নি জেনারেল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চিপস্ কিনতে গিয়ে শিশু নিখোঁজ, ২ দিন পর মিলল বস্তাবন্দি লাশ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন নোট দেয়ার নামে প্রতারণা, ৭ লাখ টাকা নিয়ে উধাও ব্যবসায়ী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
একজন শত্রুসেনাকেও জ্যান্ত না রাখার নির্দেশ এসেছে
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে প্রয়োজনে উপবৃত্তি বাড়ানো হবে -গণশিক্ষা প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শিক্ষক নিয়োগে অনিয়ম বরদাস্ত করা হবে না -শিক্ষামন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
প্রবাসে আটকে থাকা বাংলাদেশীদের ফিরিয়ে আনা হচ্ছে -মন্ত্রী আরিফ
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
৫৬ বছরে প্রত্যাশিত অগ্রগতি অর্জন করা যায়নি -ফখরুল
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এপ্রিল ও মে মাসের জ্বালানির পূর্ণ মজুত রয়েছে -প্রতিমন্ত্রী
১৮ এপ্রিল, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)