দেশে উগ্রবাদের উত্থান হতে পারে আশঙ্কা রিজভীর
নিজস্ব প্রতিবেদক:
সংসদ নির্বাচন সামনে রেখে দেশে উগ্রবাদের উত্থান হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, জুলাই সনদ সংশোধন করতে হলে তা নির্বাচিত সরকারকেই করতে হবে। তিনি বলেন, তার আগে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠা করতে হবে।
রিজভী বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে ন্যূনতম বোঝাপড়া না থাকলে আবার ভয়ংকর ফ্যাসিবাদ আসতে পারে।
সংসদ নির্বাচন সামনে রেখে দেশে উগ্রবাদের উত্থান হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি।
অন্তর্র্বতী সরকারের প্রতি জনগণের অনেক প্রত্যাশা রয়েছে, কিন্তু তারা অনেক ক্ষেত্রে ব্যর্থ হলে দেশে সংকট আরও বাড়বে বলেও মন্তব্য করেন রিজভী।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।