একাত্তর নিয়ে দুইবার সমাধান হয়েছে -পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক:
একাত্তর বিষয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন, একবার শুধু নয়, দুই বার সমাধান হয়েছে একাত্তর নিয়ে অমীমাংসিত বিষয়গুলো। তিনি বলেন, গণহত্যার জন্য ক্ষমা চাওয়াও হয়েছে।
গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের দ্বিপাক্ষিক বৈঠকে এ নিয়ে আলোচনা হয়।
ইসহাক দার বলেন, অমীমাংসিত বিষয়গুলো প্রথম দফায় নিষ্পত্তি হয় ১৯৭৪ সালে। পরবর্তীতে ২০০০ সালের শুরুর দিকে তৎকালীন রাষ্ট্রপতি জেনারেল পারভেজ মুশাররফের সফরকালে। তিনিও পাকিস্তানের জনগণের পক্ষ থেকে বাংলাদেশের জনগণের কাছে বিষয়টি সমাধান করতে পদক্ষেপ নিয়েছিলেন।
পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, একটি পরিবারের মধ্যে মতবিরোধ দেখা দিতেই পারে। তবে ইসলামের শিক্ষা অনুযায়ী হৃদয় পরিষ্কার করে ভাইয়ে ভাইয়ে বিভেদ ভুলে সামনে এগিয়ে যাওয়া উচিত। পাকিস্তানও সেই দৃষ্টিভঙ্গিই অনুসরণ করতে চায়।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।