গোলটেবিল বৈঠক:
দেশের স্বার্থে দ্রুত নির্বাচন প্রয়োজন
, ২৮ মুহররমুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী, ১৩৯৩ শামসী সন , ২৪ জুলাই, ২০২৫ খ্রি:, ১০ শ্রাবণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) তাজা খবর
চতুর্মুখী সংকটের মধ্য দিয়ে যাচ্ছে দেশ। অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক, গণতান্ত্রিক, নিরাপত্তা, আইনশৃঙ্খলা অন্যতম। এসব সংকট উত্তরণে দ্রুতই জাতীয় নির্বাচন প্রয়োজন। নির্বাচিত সরকারের পক্ষে এসব সংকট সমাধান সম্ভব। নির্বাচন না হলে বা দেরি হলে যে সংকট তৈরি হবে, তা কল্পনাও করা যাবে না।
রাজধানীর বসুন্ধরা সিটিতে আয়োজিত ‘সংকট উত্তরণে সংসদ নির্বাচন’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বিভিন্ন শ্রেণীর বক্তারা এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক অর্থনীতিবিদ ড. মাহবুব উল্লাহ বলেন, রাষ্ট্র ভঙ্গুর অবস্থায় রয়েছে। চতুর্মুখী সংকটে আছে। উত্তরণে দ্রুত জাতীয় সংসদ নির্বাচন দেওয়া দরকার। নির্বাচিত সরকার সংকট উত্তরণে কাজ করবে। নির্বাচন না হলে যে সংকট তৈরি হবে, তা ভাবতে পারছি না। এর জন্য রাজনৈতিক সমঝোতাও প্রয়োজন।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ড. দিলারা চৌধুরী বলেন, গণ অভ্যুত্থান-পরবর্তী সরকারকে জনগণ সাপোর্ট দিয়ে রেখেছে। এখন এ সরকারের উচিত দ্রুত নির্বাচন দেওয়া। নির্বাচন হলে স্থিতিশীলতা আসবে। নির্বাচনের আগে সংস্কার প্রয়োজন। সংস্কার লম্বা প্রক্রিয়া। মৌলিক সংস্কার শেষে দেশের স্বার্থে দ্রুতই নির্বাচন প্রয়োজন।
বাংলাদেশের কমিউনিস্ট পার্টির সাবেক সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, সবার কাছে রাজনৈতিক সংকট দৃশ্যমান। অর্থনৈতিক সংকট দেখা যাচ্ছে না বলে কথা উঠছে না। অনেকে বলছেন নির্বাচন আগে, না সংস্কার আগে? আমি সংস্কারের পক্ষে। দেশ এগিয়ে নিতে সংস্কার প্রয়োজন। এর জন্য ঐক্য দরকার।
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, অন্তর্র্বতী সরকার সংকট সৃষ্টি করছে বলে আমার ধারণা। গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠায় সবশেষ ধাপ হলো নির্বাচন। মানুষ গ্রহণযোগ্য নির্বাচন চায়। ২০১৪, ’১৮ ও ’২৪ সালে তারা নির্বাচন করতে পারেনি। অন্তর্র্বতী সরকারের উচিত দ্রুত সুষ্ঠু, বিশ্বাসযোগ্য নির্বাচন দেওয়া। নির্বাচন না হলে সংকট আরও বাড়বে।
গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেন, সরকার নির্বাচনের সময় দিলেও তা অস্পষ্ট। সুনির্দিষ্ট রোডম্যাপ নেই। ফলে সন্দেহ তৈরি হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ধারের টাকা চাওয়ায় পিটিয়ে হত্যা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে পাচার হতে যাওয়া ৬০০ বস্তা সিমেন্ট জব্দ, আটক ৫
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসন্ন স্থানীয় ভোটে সহিংসতার শঙ্কা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মিয়ানমারে কী ঘটছে, বাংলাদেশ সীমান্তে এত আতঙ্ক কেন?
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কমার পরদিনও সরকারি মূল্যে মিলছে না এলপিজি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মাছ-মুরগির দামে ঊর্ধ্বগতি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে ১০ জনকে পুশইনের চেষ্টা ব্যর্থ করে দিলো বিজিবি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাড়ছে রাজনৈতিক হানাহানি
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দেশবিরোধী চুক্তি বাতিল, সংখ্যাগরিষ্ঠ জনগণের দ্বীনী ও অর্থনৈতিক অধিকার আদায়ের দাবিতে প্রতিবাদ সমাবেশ
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
স্যার না বলায় পথে দেয়াল তুলে ৪ পরিবারকে অবরুদ্ধ করার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
হরমুজে ফি আরোপকে ‘অনিবার্য’ মনে করছে ইউরোপের দেশগুলো
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফুটবল খেলা নিয়ে বিরোধে বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ
০৩ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












