দেশের জিডিপিতে আইসিটির অবদান ২.৫ শতাংশেরও কম
'বাংলাদেশের মোট জিডিপি ৪৭৫ বিলিয়ন ডলারের। অথচ সেখানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি খাতের অবদান আড়াই শতাংশ বা ২.৫ শতাংশের কম। সেখানে যদি আমরা ডিজিটাল উদ্ভাবনকে কাজে লাগাতে পারি তাহলে উন্নতি করার সুযোগ রয়েছে। দেশের মোট জিডিপিতে সেবা খাতের অবদান প্রায় ৭৫ শতাংশ। সে খাতে যদি আইটি, আইসিটি অবদান বেশি রাখতে পারে তাহলে দেশের উন্নয়ন মজবুত হবে।'
গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অডিটোরিয়ামে আয়োজিত ডিজিটাল ডিভাইস অ্যান্ড ইনোভেশন এক্সপো-২০২৬ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী।
তিনি আরো বলেন, বাংলাদেশ এখন আর কেবল প্রযুক্তির ব্যবহারকারী নয়। বাংলাদেশ ধীরে ধীরে প্রযুক্তি উৎপাদন, উদ্ভাবন ও রফতানির নির্ভরযোগ্য বৈশ্বিক হাব হয়ে উঠতে পারে। আগে ডিজিটাল পর্যায়ে ট্রান্সফরমেশনের কথা বলা হতো। এখন বাংলাদেশ উদ্ভাবনের কথা ভাবছে। অন্তবর্তী সরকার এখন আইসিটির দিকে যাচ্ছে। সরকার সিদ্ধান্ত নিচ্ছে জুলাই থেকে সব ধরনের সরকারি কেনাকাটা ই-জিপিতে হবে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইসিটি সচিব বলেন, নির্বাচনের আগেই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই নীতিমালা হাতে পাওয়া যাবে। ইউনেস্কোর সহযোগিতায় কাজ করা হচ্ছে। এছাড়া চারটি আইন এরইমধ্যে পাশ হয়েছে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।