চট্টগ্রামে বিএনপি প্রার্থীর সমর্থকদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি
, ৩০ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
চট্টগ্রাম-১০ আসনে বিএনপির প্রার্থী সাঈদ আল নোমানের মনোনয়নপত্র জমা দেয়ার সময় আচরণবিধি লঙ্ঘন করে শোডাউন এবং পুলিশের সঙ্গে তার সমর্থকদের ধস্তাধস্তির ঘটনা ঘটেছে। গতকাল ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বিএনপির প্রয়াত ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমানের ছেলে সাঈদ আল নোমান শতাধিক নেতাকর্মী নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে আসেন। এ সময় বিপুলসংখ্যক নেতাকর্মী প্রার্থীর সঙ্গে ভেতরে ঢুকতে চাইলে পুলিশ বাধা দেয়। এতে পুলিশের সঙ্গে বিএনপি কর্মীদের ধস্তাধস্তি ও উত্তেজনার সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশ প্রধান ফটক আটকে দেয় এবং পরে প্রার্থী হাতে গোনা কয়েকজনকে নিয়ে ভেতরে প্রবেশ করেন।
জাতীয় সংসদ নির্বাচনের আচরণবিধি [৯ (ঘ) ধারা] অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার সময় কোনো প্রকার শোভাযাত্রা বা শোডাউন করা যাবে না এবং রিটার্নিং কর্মকর্তার কাছে প্রার্থীর সঙ্গে পাঁচজনের বেশি লোক থাকতে পারবে না।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে জানতে চাইলে সাঈদ আল নোমান বলেন, 'মানুষের এমন ভালোবাসা ও আবেগ চট্টগ্রামের ঐতিহ্য। এটা আমি বাবার সময় থেকে দেখে আসছি। এটি একদিকে যেমন প্রাপ্তি, অন্যদিকে বিব্রতকরও।' পরিস্থিতির জন্য বিব্রতবোধ করছেন জানিয়ে তিনি বলেন, 'রাজনীতি বা নির্বাচন ক্ষমতার জন্য নয়, বরং এটি কাঁধে বড় দায়িত্ব। আমি জয়-পরাজয় নিয়ে ভাবছি না, মানুষের সেবা করে যেতে চাই।'
পরে তিনি বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রধানমন্ত্রীর উপদেষ্টার স্ত্রীকে নিয়ে ‘মানহানিকর পোস্ট’, একজন গ্রেফতার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গ্যাস সংকটে প্রতিদিন নষ্ট হচ্ছে লাখো কর্মঘণ্টা, অর্থনীতিতে ক্ষতি কত?
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশে গাড়ি রপ্তানি করবে পাকিস্তান, চুক্তি স্বাক্ষর
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শ্লীলতাহানির প্রমাণ পাওয়ায় খুবির অধ্যাপক রেজাউল চাকরিচ্যুত
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
এবার পাটওয়ারী-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে থানায় অভিযোগ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
কেরানীগঞ্জে মিললো ইয়াবা মাদক তৈরির কারখানা, গ্রেফতার ৪
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘নাসীরুদ্দীন পাটওয়ারীকে বাদ দিয়ে কর্মসূচি করুন, বিএনপি সহযোগিতা করবে’
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকার দল মতের ঊর্ধ্বে সারাদেশে সমানভাবে কাজ করছে -জ্বালানি প্রতিমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মানবপাচার রোধে একযোগে কাজ করবে বাংলাদেশ-মালয়েশিয়া
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গণমাধ্যম কমিশন গঠনে দ্রুত অগ্রগতি হবে -তথ্যমন্ত্রী
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি -অ্যাটর্নি জেনারেল
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ময়মনসিংহে অন্যরকম হাট, যেখানে বিক্রি হয় মানুষ
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)