দেশি-বিদেশি কোম্পানিকে গ্যাস উত্তোলনের আহ্বান জানিয়েছে সরকার -জ্বালানিমন্ত্রী
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) দেশের খবর
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিগত ১৭-১৮ বছরে দেশে নতুন কোনো গ্যাসকূপ খনন করা হয়নি। বর্তমান সরকার দেশি-বিদেশি কোম্পানিগুলোকে গ্যাস অনুসন্ধান ও উত্তোলনে বিনিয়োগের আহ্বান জানিয়েছে।
গতকাল বুধবার সংসদে তিনি এসব কথা বলেন।
জ্বালানিমন্ত্রী বলেন, ২০০৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উদ্যোগে উত্তরাঞ্চলে গ্যাস সরবরাহের লক্ষ্যে উত্তরাঞ্চল গ্যাস সঞ্চালন কোম্পানি গঠন করা হয়েছিল এবং কাজও শুরু হয়েছিল।
সে সময় প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৮১ কোটি টাকা ব্যয়ের প্রয়োজন ছিল। তবে ২০১২ সালে প্রকল্পটি বন্ধ হয়ে যায়।
তিনি বলেন, দেশে গ্যাসের সরবরাহ ক্রমান্বয়ে কমে যাচ্ছে। এর অন্যতম কারণ দীর্ঘ সময় ধরে নতুন গ্যাসকূপ খনন না হওয়া।
নিয়মিত অনুসন্ধান ও খনন কার্যক্রম চালানো হলে দেশের গ্যাসসম্পদ আরও কার্যকরভাবে কাজে লাগানো সম্ভব হতো।
মন্ত্রী আরও বলেন, সমুদ্রসীমা নির্ধারণের পরও অফশোর এলাকায় গ্যাস ও তেল অনুসন্ধান কার্যক্রম প্রত্যাশিত মাত্রায় এগোয়নি। অথচ প্রতিবেশী কয়েকটি দেশ সমুদ্রসম্পদ আহরণ করে অর্থনৈতিক সুবিধা পাচ্ছে।
তিনি জানান, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর নির্বাচনী অঙ্গীকার ও ১৮০ দিনের কর্মপরিকল্পনার আওতায় দেশের অফশোর ও অনশোর এলাকায় গ্যাস অনুসন্ধান ও উত্তোলনের উদ্যোগ নিয়েছে। ইতোমধ্যে দেশি-বিদেশি কোম্পানিগুলোকে এ খাতে বিনিয়োগ ও অংশগ্রহণের জন্য আহ্বান জানানো হয়েছে।
ইকবাল হাসান মাহমুদ বলেন, সরকার বাপেক্সের সক্ষমতা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। বিদ্যমান রিগের সঙ্গে আরও পাঁচটি রিগ যুক্ত করে অনশোর এলাকায় দ্রুত গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে দেশের জ্বালানি পরিস্থিতির উন্নতি করা যায়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাইবার সুরক্ষা আইনে ‘বাঁশেরকেল্লা’ পেজের বিরুদ্ধে মামলা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ শেয়ার জালিয়াতির
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘গুনে গুনে ঘুষ’ নেয়ার ঘটনা প্রকাশ্যে, ভূমি কর্মকর্তা বরখাস্ত
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপিকে যারা ফ্যাসিবাদের দল বলে, তাদের জ্ঞানের অভাব রয়েছে -ফখরুল
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
জামাত-এনসিপির বক্তব্যে দেশপ্রেম নেই -এ্যানি
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
শাপলা চত্বরের ঘটনায় হাসিনা-আজিজসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
চায়না অর্থনৈতিক অঞ্চলে এক বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ হবে -অর্থমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
টুথপেস্টে প্লাস্টিক ‘গবেষণা’ নিয়ে প্রশ্ন, দেশীয় কোম্পানীকে ‘ক্ষতিকর’ বলে ভারতীয় কোম্পানীকে ‘নিরাপদ’ ঘোষণা!
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সাংবাদিকদের জন্য নীতিমালা প্রণয়নে সম্পাদকদের সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গুলিস্তানে আন্তঃজেলা বাস কাউন্টার বন্ধ, চরম দুর্ভোগে যাত্রীরা
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
গ্যাস সরবরাহ স্বাভাবিক হতে ১০-১৫ দিন সময় লাগবে
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বন্যায় ক্ষতিগ্রস্ত ২ লাখ ৪৩ হাজার কৃষক
২৮ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)