দেশজুড়ে শীতের আমেজ, তেঁতুলিয়ায় তাপমাত্রা ১৬.৬ ডিগ্রি
আল ইহসান ডেস্ক:
কার্তিক মাসের শেষ দিকে এসে সারা দেশে শীতের আমেজ শুরু হয়েছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে তাপমাত্রা দ্রুত কমছে, কুয়াশাও পড়তে শুরু করেছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গতকাল সকাল ৬টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ১৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা আগেরদিন ছিল ১৭.১ ডিগ্রি।
আবহাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী, উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলের কিছু এলাকায় ভোরের দিকে হালকা কুয়াশা পড়তে পারে। রাতের তাপমাত্রা আরও ১-২ ডিগ্রি সেলসিয়াস এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, দিন ছোট হওয়ায় তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আজ সকালে দেশের বেশিরভাগ এলাকায় হালকা শীত অনুভূত হয়েছে, বিশেষ করে উত্তরে বেশ ঠান্ডা পড়ছে। চট্টগ্রাম অঞ্চলে এখনো তুলনামূলক গরম আছে।
গতকাল সকালে রাজধানী ঢাকায় তাপমাত্রা ছিল ২২.২ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৭২ শতাংশ। বৃষ্টি না থাকলেও আকাশ থাকবে আংশিক মেঘলা, আর উত্তর-উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১০ কিলোমিটার বেগে হালকা বাতাস বইতে পারে।
আরও পড়ুন
সব ›
ডিসেম্বরের মধ্যে হুটার, হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট অপসারণের নির্দেশ ডিএমপির
কাঁচামরিচের কেজি মাত্র ৩০ টাকা!
সম্পত্তি নিয়ে বিরোধ, ছেলে-পুত্রবধূর বিরুদ্ধে মাকে পিটিয়ে হত্যার অভিযোগ
ময়মনসিংহ সংবাদদাতা: ঈশ্বরগঞ্জে সম্পত্তি নিয়ে পারিবারিক বিরোধের জেরে মা মিনারা আক্তার (৬৫) নামে এক নারীর মৃত্যু…
প্রাথমিকে শূন্যপদে নিয়োগ দাবি, আমরণ অনশনের হুঁশিয়ারি
নিজস্ব সংবাদদাতা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের চূড়ান্ত ফল প্রকাশ ও যোগদান প্রক্রিয়া শেষে শূ…
বদ্ধ ঘরে মেয়ের গলায় ছুরি ধরে বসে ছিলো বাবা!
পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক কার্যকর জানুয়ারি থেকেই
নিজস্ব প্রতিবেদক: পোশাক শ্রমিকদের মজুরি যখনই ঘোষণা করা হোক না কেন তারা নতুন মজুরি ডিসেম্বরের বেতন হিসেবে জানুয়…
সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন ওসমান ফারুক -স্পিকার
অপশক্তি যেন শ্রমিকদের আন্দোলন প্রভাবিত করতে না পারে -জোনায়েদ সাকি
নিজস্ব প্রতিবেদক: গণসংহতি আন্দোলনের সাবেক প্রধান সমন্বয়কারী ও পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ সাকি বলেছেন, শ্রম…
বাকশালের একটি অংশই ১৫ আগস্ট হত্যাকান্ড ঘটিয়েছে -রিজভী
নিজস্ব প্রতিবেদক: বাকশালের একটি অংশই ১৯৭৫ সালের ১৫ আগস্ট শেখ মুজিবুর রহমানসহ অন্যদের হত্যা করেছিল বলে দাবি করে…
ডিএফসি-এর অর্থায়নের যোগ্যতা অর্জন করেছে -মাহদী আমিন
নিজস্ব সংবাদদাতা: যুক্তরাষ্ট্রের বিতর্কিত সংস্থা ডিএফসি-এর অর্থায়নের ‘যোগ্যতা’ অর্জনের দাবি করে বক্তব্য দিয়েছে…
‘গোপালগঞ্জে যাদের হাতে অস্ত্র দেখা গেছে তাদের গ্রেফতার করা হবে’
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।