দেশকে বাঁচাতে সব দলকে আন্দোলন করতে হবে -দুদু
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, অন্য কোনও দেশ আমাদের আন্দোলন করে দিয়ে যাবে, এটা বিশ্বাস করার কোনও কারণ নেই। গণবিরোধী শক্তিকে পরাজিত করতে হলে আমাদের নিজেদেরই আন্দোলন করতে হবে। দেশকে বাঁচাতে ছোট-বড় সব দলকে আন্দোলন করতে হবে নিজ নিজ জায়গা থেকে।
গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
সরকার দেশের সব প্রতিষ্ঠানকে একটি দলের আওতায় নিয়ে এসেছে মন্তব্য করে শামসুজ্জামান দুদু বলেন, দেশে রাজনীতিকে ধ্বংস করে ফেলা হয়েছে। গণতন্ত্রের জন্য যে দেশ স্বাধীন হয়েছে, সে দেশে এখন আর গণতন্ত্র নেই। দেশে পরিপূর্ণভাবে ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করা হয়েছে।
গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, গত ১৬ বছরে আ.লীগ ক্ষমতায় থাকাকালীন সময়ে জনগণ তার পছন্দের ব্যক্তিকে ভোট দিতে পারেনি। বিরোধী দলের কৌশল, দূরদর্শিতার অভাবে আ.লীগ এখনও ক্ষমতায় বসে আছে। বাংলাদেশ আরেকটা ফিলিস্তিন হওয়ার দ্বারপ্রান্তে। আমেরিকার আশায় আন্দোলন করলে হবে না। আমাদের নিজেদের অধিকার আদায়ের জন্য নিজেদের আন্দোলন করতে হবে।
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।