দেউলিয়া হয়ে গেল বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরাঁ
আল ইহসান ডেস্ক:
দেউলিয়া হয়ে গেছে বিশ্বের বৃহত্তম সিফুড রেস্তোরা চেইন রেড লবস্টার। সম্প্রতি যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি। প্রতিযোগিতায় টিকে থাকতে না পারার ব্যর্থতা এবং ঋণের বিশাল বোঝার চাপে শেষ পর্যন্ত ব্যবসাই বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তারা।
মধ্যবিত্ত মার্কিনিদের হাতে সুলভ দামে সাগরের সুস্বাদু গলদা চিংড়ি তুলে দেওয়ার জন্য বিখ্যাত ছিল রেড লবস্টার। ধীরে ধীরে এটি হয়ে ওঠে বিশ্বের সবচেয়ে বড় সিফুড রেস্তোরাঁ চেইন। কিন্তু হঠাৎ খেই হারায় তারা। নানা কারণে বাড়তে থাকে লোকসান। একে একে বন্ধ হতে থাকে বিভিন্ন শাখা। এরপরও চেষ্টা করেছিল কর্তৃপক্ষ। কিন্তু পারল না, শেষ পর্যন্ত ব্যবসাই গুটিয়ে নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে সংস্থাটি।
রেড লবস্টারের একটি বাৎসরিক সীমিত সময়ের মেন্যু ছিল এন্ডলেস শ্রিম্প। প্রায় ২০ বছর ধরে এ নিয়মে ব্যবসা করেছে তারা। কিন্তু এতে বাগড়া দেয় রেড লবস্টারের সবচেয়ে বড় অংশীদার থাই ইউনিয়ন। ব্যাংককভিত্তিক ক্যানড সিফুড কোম্পানিটি রেড লবস্টারের অত্যন্ত জনপ্রিয় এন্ডলেস শ্রিম্প মেন্যু কাজে লাগিয়ে নিজেদের ধরা বিপুল পরিমাণ চিংড়ি বিক্রির চেষ্টা করে। ২০২০ সালে রেড লবস্টারের সবচেয়ে বড় শেয়ারহোল্ডার হয়ে ওঠে থাই ইউনিয়ন। ফলে তাদের কথা ফেলতে পারেনি রেড লবস্টার কর্তৃপক্ষ। গত বছর ২০ ডলারের এন্ডলেস শ্রিম্প নিয়মিত মেন্যুতে পরিণত করে রেড লবস্টার। কিন্তু এ সিদ্ধান্তের কারণে ১ কোটি ১০ লাখ ডলার গচ্চা যায় রেড লবস্টারের। গত ১৯ মে যুক্তরাষ্ট্রে দেউলিয়াত্বের আবেদন করেছে সংস্থাটি।
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।