দৃষ্টিনন্দন ২০১টি গম্বুজ মসজিদ
মোগল, সুলতানী ও জমিদার আমলে বিভিন্ন স্থাপত্য নির্মাণশৈলী টাঙ্গাইল জেলাকে করেছে আরও সমৃদ্ধ, ১৬০৮ সালে নির্মিত দেলদুয়ার উপজেলার আতিয়া মসজিদ, সতেরো শতকে নির্মিত পাকুল্লা তিন গম্বুজ জামে মসজিদ, মোগল স্থাপত্য রীতিতে নির্মিত ধনবাড়ী নবাব মসজিদ, ঘাটাইল উপজেলার ধলাপাড়ায় ১৯১৭ সালে জমিদার ছমির উদ্দিন চৌধুরী প্রতিষ্ঠিত সাত গম্বুজ মসজিদ, কালিহাতী উপজেলার বলধি জামে মসজিদসহ অসংখ্য ঐতিহাসিক মসজিদ আছে এই জেলায়।
সবকিছুকে ছাপিয়ে বিশ্ববাসীর নজর কেড়েছে সাম্প্রতিককালে নির্মাণাধীন, গোপালপুর উপজেলার দক্ষিণ পাথালিয়া গ্রামের ২০১টি গম্বুজবিশিষ্ট মসজিদ, দেশ-বিদেশের অসংখ্য মুসলমানসহ বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে এই মসজিদের দৃষ্টিনন্দন নান্দনিক নির্মাণশৈলী।
ঝিনাই নদীর তীরে, সবুজেঘেরা গ্রামের মনোরম পরিবেশে নির্মিত মসজিদটিতে রয়েছে নানা বৈশিষ্ট্য, ২০১টি গম্বুজে নান্দনিক কারুকার্যখচিত সোনালি রঙের মার্বেল পাথর দিয়ে বসানো হয়েছে। এ ছাড়া ২০১টি গম্বুজবিশিষ্ট মসজিদ পৃথিবীতে প্রথম নির্মিত হয়েছে। প্রতিটি গম্বুজের ওপর বসানো হয়েছে পিতলে লেখা আল্লাহ শব্দ, মসজিদের দক্ষিণ পাশে নির্মিত হচ্ছে ৪৫১ ফুট (৫৭ তলার সমান) বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মিনার, নির্মাণকাজ সম্পন্ন হলে উচ্চতার দিক দিয়ে দিল্লির কুতুব মিনারকেও ছাড়িয়ে যাবে। মসজিদের দেয়ালে বসানো হয়েছে পিতলের ওপর অঙ্কিত ৩০ পারা কোরআন শরিফ, উত্তর পাশে নির্মাণ করা হয়েছে সুসজ্জিত অজুখানা। মসজিদের প্রধান দরজা নির্মাণে ৫০ মণ পিতল ব্যবহার করা হয়েছে, দরজা ইলেকট্রিক সুইচ সমৃদ্ধ, দরজার ওপরে পিতলে খচিত রয়েছে আল্লাহর পবিত্র ৯৯টি নাম। রয়েছে নিজস্ব হেলিপ্যাড। মসজিদের পশ্চিম পাশেই নির্মাণ করা হয়েছে পাঁচ তলা ভবন, এখানে থাকবে হেফজখানা, বৃদ্ধাশ্রম, বিনা মূল্যে স্বাস্থ্যসেবা, বেকার যুবকদের কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ইত্যাদি।
আরও পড়ুন
সব ›
পবিত্র রমজানে খেজুর-মাল্টা-আপেল আমদানিতে শুল্ক কমলো
দ্রব্যমূল্যের চাপে আপস নারীর খাবার ও চিকিৎসায়
‘ইসরায়েলিদের প্রবেশে নিষেধাজ্ঞা নিয়ে মার্কিন চাপে নতিস্বীকার নয়’
নিজস্ব প্রতিবেদক:ইসরায়েলিদের মালয়েশিয়ায় প্রবেশে দীর্ঘদিনের নিষেধাজ্ঞা বহাল থাকবে এবং এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্…
শ্রমিকদের ৩০ টাকা কেজি দরে চাল বিক্রি অব্যাহত থাকবে -খাদ্যমন্ত্রী
নিজস্ব সংবাদদাতা:গার্মেন্টস শ্রমিকদের জন্য ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানিয়েছেন খ…
ন্যূনতম মজুরির প্রস্তাব কবে দেবে মালিকপক্ষ, জানাল বিজিএমইএ
নিজস্ব সংবাদদাতা:চলমান শ্রম অসন্তোষ ও অস্থিরতার মধ্যেই আগামীকাল সোমবার (১৬ নভেম্বর) নিম্নতম মজুরি বোর্ডের সভায়…
মাদকের গডফাদারদের ধরতে আসছে বিশেষ ল্যাব
নিজস্ব প্রতিবেদক:মাদক কারবারের মূল হোতাদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এবার নতুন উদ্যোগ নিয়েছে মাদকদ্রব্য নিয়ন…
১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু হচ্ছে তৃতীয় টার্মিনাল
নিজস্ব প্রতিবেদক:হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর আংশিকভাবে চালু করার …
মূল্যস্ফীতি আমরা কিছুটা কমিয়েছি -গভর্নর
র্যাগিং, শৃঙ্খলাভঙ্গ ও শ্লীলতাহানি : ইবির ২৭ শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে বহিষ্কার
নিজস্ব সংবাদদাতা:ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) নবীন শিক্ষার্থীদের র্যাগিং ও শৃঙ্খলাভঙ্গের দায়ে দুই বিভাগের ২৬ শি…
ব্যাংক খাতের এক-তৃতীয়াংশ ঋণখেলাপি, আদায় অনিশ্চিত ৯০ শতাংশের
নিজস্ব প্রতিবেদক:দেশের ব্যাংক খাতের বিতরণ করা মোট ঋণের প্রায় এক-তৃতীয়াংশই এখন খেলাপি। এর মধ্যে ৮০ থেকে ৯০ শতাং…
১৯ নভেম্বর লকডাউনের নামে নাশকতার ছক
নিজস্ব প্রতিবেদক:ডিসেম্বরে পলাতক ফ্যাসিস্ট শেখ হাসিনার দেশে ফেরার পথ তৈরি করতে ভারতের কলকাতায় গোপন বৈঠক করেছেন…
ডিসেম্বরে মাঠে থাকতে চায় বিএনপি, আসছে নতুন কর্মসূচি
নিজস্ব সংবাদদাতা:সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ডিসেম্বরে উত্তপ্ত হয়ে উঠতে পারে রাজ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।