দূর গ্যালাক্সিতে তারার ক্ষীণ স্রোত, ডার্ক ম্যাটারের রহস্য উন্মোচনে নতুন সূত্র
, ০৪ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ১৯ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ১৮ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৩ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
মহাবিশ্বের অন্যতম বড় রহস্য ডার্ক ম্যাটার বা অদৃশ্য পদার্থের গঠন ও বিস্তার বোঝার ক্ষেত্রে নতুন সূত্র পেয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। টেলিস্কোপের পুরোনো পর্যবেক্ষণ-তথ্যে একটি দূরবর্তী গ্যালাক্সির ভেতর অত্যন্ত ক্ষীণ তারার দীর্ঘ সরু রেখা শনাক্ত করেছে তারা। এটি মিল্কিওয়ে গ্যালাক্সির বাইরে পাওয়া প্রথম ‘গ্লোবুলার ক্লাস্টার স্টেলার স্ট্রিম’ বা গোলাকার তারাগুচ্ছ থেকে ছড়িয়ে পড়া তারার স্রোত।
পৃথিবী থেকে প্রায় ১১ কোটি ৫০ লাখ আলোকবর্ষ দূরের ইউজিসি ৯০৫০-ডিডব্লিউ১ নামের একটি গ্যালাক্সিতে এ তারার স্রোতটির সন্ধান পাওয়া গেছে। গ্যালাক্সিটির মহাকর্ষীয় টানে একটি ঘন গোলাকার তারাগুচ্ছ ধীরে ধীরে ভেঙে পড়ছে। এ সময় গুচ্ছ থেকে বিচ্ছিন্ন হওয়া তারাগুলো গ্যালাক্সির ভেতর দীর্ঘ ও সরু পথ তৈরি করেছে।
গবেষণাটির ফল বুধবার বিজ্ঞান সাময়িকী নেচার-এ প্রকাশিত হয়েছে।
মিল্কিওয়ের ভেতরে এর আগে কয়েক ডজন স্টেলার স্ট্রিম শনাক্ত হয়েছে। তবে সেগুলো এতটাই ম্লান যে পর্যবেক্ষণ করা কঠিন। ফলে মহাকাশে এমন আরও বহু তারার স্রোত থাকার সম্ভাবনা রয়েছে বলে মনে করছে বিজ্ঞানীরা। অন্য গ্যালাক্সিতেও এ ধরনের কাঠামোর উপস্থিতি নিশ্চিত হওয়ায় গ্যালাক্সির জন্ম, বিকাশ ও ভরবণ্টন বোঝার নতুন সুযোগ তৈরি হয়েছে।
গবেষকরা তারার এই সরু স্রোতের আকার ও সম্ভাব্য গতিপথ মডেলিং করে ইউজিসি ৯০৫০-ডিডব্লিউ১-এর মহাকর্ষীয় ক্ষেত্রের একটি মানচিত্র তৈরি করেছে। কোনো গ্যালাক্সির মহাকর্ষ তারার স্রোতের বাঁক, বিস্তার ও গতিকে প্রভাবিত করে। সেই প্রভাব বিশ্লেষণ করেই গবেষক দলটি গ্যালাক্সিটির মোট ভর, দৃশ্যমান বস্তু-যেমন তারার-অংশ এবং অদৃশ্য ডার্ক ম্যাটারের সম্ভাব্য পরিমাণ নির্ণয়ের চেষ্টা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানায় শক্তিশালী ঝড় ও বন্যা
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সবচেয়ে বড় দাবানলে জ্বলছে বেলজিয়াম, পরবর্তী লক্ষ্য জার্মানি
১৭ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গ্যাস-কয়লা সংকটে বিদ্যুৎ উৎপাদনে ধস
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেয়েছেন ফখরুল
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পচা-নষ্ট আমে তৈরি হচ্ছে পাল্প, কিনছে বড় বড় জুস কোম্পানিগুলো
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
জুলাই স্মৃতি জাদুঘরের স্থাবর নিদর্শনের ক্ষতি করলে ১০ বছরের কারাদণ্ড
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
২০২২ সালের পর গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ লোডশেডিং -ফাইজ তাইয়েব
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
লোডশেডিংয়ে অসন্তোষ, নিরাপত্তা চেয়ে চিঠি
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমন্বয়হীন খোঁড়াখুঁড়ি দুর্ভোগ চরমে
১৪ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
আগামী ৫ দিন বাড়তে পারে বৃষ্টি
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘সেক্রেটারি হতে ৫০ লাখ খরচ করেছি’ বিএনপি নেতার অডিও ভাইরাল
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘প্রত্যেক এমপিকে ডাকো, সব জায়গায় আগুন দেবে’
১২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)